মুখ খুললেই বিতর্ক জড়ান বেশ কিছু বিজেপি নেতা। তাদের মধ্যে অন্যতম কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। বিভিন্ন বিষয়ে মুখ খুলে বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার সদ্য নোবেলপ্রাপ্ত বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন এই বিজেপি নেতা।
নোবেলজয়ীর দ্বিতীয় স্ত্রী নিয়ে খোঁচা দিয়ে এদিন তিনি বলেন, ‘দ্বিতীয় স্ত্রী বিদেশি হলে তাঁকেই মূলত নোবেল দেওয়া হচ্ছে৷ নোবেল পেতে এটা একটা ডিগ্রি কিনা বলতে পারছি না।’ একই সাথে পিযুষ গয়ালের ‘বামপন্থী’ মন্তব্যকে সমর্থন করে বলেন, ‘পীযূষ গয়াল যা বলেছেন সঠিক বলেছেন৷ কারন, এঁরা অর্থনীতিকে বামপন্থী নীতিতে লড়িয়ে দিয়েছেন৷ এরা সব বামপন্থীদের ধারায় দেশকে অচল করে দিতে চলেছে।’
বিজেপি নেতাদের মুখে নোবেলজয়ীর সম্পর্কে এমন মন্তব্য শুনে অবাক নন বাম নেতৃত্ব। বাম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, ‘এদের থেকে আর কী আশা করা যায়৷ যারা গোটা দেশটাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে, তারা এই অর্থনীতিবিদের মর্যাদা কী দেবে?’ কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বিজেপি নেতার এই মন্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়েছেন।
এরকম সমস্ত আপডেট পেতে ওপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…