ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : সারা বিশ্বে মেয়েদের স্তন ক্যান্সারের সংখ্যা বেড়েই চলেছে। তবে জরায়ুতে ক্যান্সারও বর্তমানে হাজার হাজার মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে। সচেতনতার অভাবে বা লজ্জার কারণে অনেকেই এই রোগের পরীক্ষা করাতে চান না। যার ফলে এই রোগটি চরম আকার ধারণ করে। সাইলেন্ট কিলার নামে অভিহিত এই রোগটি ৫০ বছর বয়সী মহিলাদের বেশি দেখা যায়। তবে যে কোনো বয়সের নারীরাই এই রোগে আক্রান্ত হতে পারে। এই রোগের লক্ষণগুলি অনেকেই বুঝতে পারে না।
তবে আসুন দেখে নিই এই রোগের কিছু লক্ষণ–
১) এই রোগটি হলে পেট ফুলে থাকে এবং পেটে অসহ্য যন্ত্রণা অনুভূত হয়।
২) জরায়ুতে ক্যান্সার হলে মহিলাদের খিদে কমে যায়।
৩) খিদে কমে যাওয়ার পাশাপাশি শরীর ক্লান্ত হয়ে পড়ে।
৪) যৌনাঙ্গের চারপাশে চাপ অনুভূত হয় এবং খুব ঘন ঘন প্রস্রাবের বেগ আসে।
৫) কোনো কোনো সময় ওজন খুব বেড়ে যায়। আবার কোনো কোনো সময় ওজন কমে যায়।
৬) বমি ভাব সর্বদা অনুভূত হয়। আবার বমিও হয়।
৭) পেটের কিছু অসুখ যেমন বদহজম, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি রোগ হলে জরায়ুর ক্যান্সারের সম্ভাবনা থাকে।
৮) যৌন মিলনের পর ব্যাথা অনুভূত হতে পারে।
৯) মহিলাদের ঋতুচক্র এর সময় অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…