ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : দাঁত হলুদ হওয়ার জন্য নানারকম বিব্রতকর অবস্থায় পড়তে হয় অনেককেরই। নানা কারণেই এই দাঁতের এই দাগ হতে পারে। তার মধ্যে একটা বড় কারণ হলো তামাক, গুটখা, পান মশলা ইত্যাদি নিয়মিত সেবন। যাদের দাঁতের দাগ আছে তারা নানারকম উপায়েই চেষ্টা করে দাঁতের স্বাভাবিক শুভ্রতা ফিরিয়ে আনতে। বাজার চলতি নানা ধরণের টুথপেষ্ট, পাউডার সবকিছুই ব্যবহার করে চেষ্টা করেন দাঁতের স্বাভাবিক শুভ্রতা ফিরিয়ে আনতে। কিন্তু এসব না করেও কিছু সাধারণ ঘরোয়া উপায় অবলম্বন করলে সহজেই মুক্তি মেলে এই সমস্যা থেকে। এই উপায়ে হলুদ দাঁত হয়ে ওঠবে সাদা ঝকঝকে। দেখে নিন সহজ এই উপায়টি।
কি কি লাগবে-
এর জন্য আপনার সাধারণ দুটি ঘরোয়া উপাদান লাগবে, এগুলো হলো বেকিং সোডা এবং পাতি লেবুর রস।
দেখে নিন কি করতে হবে-
একটি পাত্রে এক চামচ বেকিং সোডা নিন। এবার তাতে একটা পাতিলেবুর রস মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে নিন দুটি উপাদান। প্রথমে একটু ফেনা হবে, কিন্তু কিছুক্ষণ পরে মিশ্রণটির আকার হয়েছে একটি ঘন তরলের মতো। এবার এই তরল দাঁতের উপর ঘষে নিন ভালো করে। ৪-৫ মিনিট পরে ভালো করে কুলকুচি করে ধুয়ে ফেলুন। এবার নিজের দাঁত দেখুন আয়নায়। হলুদ হয়ে যাওয়া দাঁত পুরো সাদা ঝকঝকে হয়ে গেছে। দাঁত সাদা করার এটি একটি পরীক্ষিত ঘরোয়া টোটকা। এতে দাঁতের বা মুখের কোনো ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। তাই যাদের দাঁত বিভিন্ন কারণে হলুদ হয়ে গেছে তারা একবার এই উপায়টি চেষ্টা করে দেখতেই পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…