মনে আছে সালমান খানের প্রথম ছবির নায়িকা ভাগ্যশ্রীকে? পুরো চেহারা পাল্টে গেছে, দেখুন নায়িকার ছবি

বলিউড দুনিয়ায় এমন কয়েকজন অভিনেতা অভিনেত্রী থাকেন যারা নিজেদের অভিনয় এবং চরিত্র প্রস্ফুটনের দক্ষতার মাধ্যমে সকলের মনে একটা আলাদা জায়গা তৈরি করে ফেলেন। তারা রাতারাতি বলিউড দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন এবং তারা হয়ে যান ফিল্মি দুনিয়ার অন্যতম বড় তারকা। এরকমই একজন তারকা ছিলেন অভিনেতা সালমান খানের প্রথম সিনেমা ম্যানে পেয়ার কিয়া ছবির অভিনেত্রী ভাগ্যশ্রী। এই ছবিতে অভিনয় করে ভাগ্যশ্রীর রীতিমতো ভাগ্য খুলে গিয়েছিল। অজানা অচেনা একজন তারকা থেকে হঠাৎ করেই তিনি হয়ে উঠেছিলেন বলিউড দুনিয়ার রাইজিং স্টার। দশকের মনে তিনি একটা আলাদা জায়গা তৈরি করে ফেলতে পেরেছিলেন নিজের।

এই সিনেমায় ভাগ্যশ্রীর নিরীহ চরিত্রটি দশকদের মনে গেঁথে যায় এবং সেই সিনেমাটি সেই সময় সুপারহিট হয়ে ওঠে। আদতে সালমান খানের প্রথম সিনেমা কিন্তু সালমান খানের জন্য হিট হয়নি, বরং বলতে গেলে হিট হয়েছিল অভিনেত্রী ভাগ্যের জন্যই। তবে এই সিনেমা হিট হওয়ার পরেই তিনি হঠাৎ করে বলিউড দুনিয়া থেকে হারিয়ে যান। এখনো পর্যন্ত ভাগ্যশ্রীর ভক্তরা তাকে শুধুমাত্র ওই একটি ছবির জন্যই চিনে থাকেন। ম্যানে পেয়ার কিয়া ছবির পর ভাগ্যশ্রী আর কয়েকটি মাত্র সিনেমা পেয়েছিলেন অভিনয় করার জন্য। কিন্তু সেই সমস্ত ছবিগুলি বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ে।

ছবি ফ্লপ হওয়ার কারণে বলিউড তাকে খুব একটা ভালোভাবে আর গ্রহণ করেনি। অন্যদিকে ততদিনে কাজল এবং জুহি চাওলার মতো অভিনেত্রীরা বলিউড দুনিয়া কাঁপাতে শুরু করে দিয়েছেন। ফলে ভাগ্যশ্রী বাধ্য হয়েই বলিউড দুনিয়া থেকে ধীরে ধীরে সরতে শুরু করেন। তবে বলি দুনিয়া থেকে সরে যাওয়ার কারণ যে শুধুমাত্র সিনেমা ফ্লপ হওয়া, সেটা কিন্তু নয়। সূত্রের খবর অনুযায়ী, সেই সময় ভাগ্যশ্রী বিবাহ করেন এবং নিজের বিবাহিত জীবন ছেড়ে আর বলিউডে কাম ব্যাক করতে তিনি ইচ্ছুক ছিলেন না। এই কারণেই আর কোন সিনেমা বা বলিউড ইভেন্টেও তাকে দেখা যায়নি।

তবে দিন কয়েক আগে আবারো তাকে দেখা গিয়েছে কাম ব্যাক করতে। ৩৩ বছর পরে স্বামী হিমালয়ের সঙ্গে জনপ্রিয় সিরিয়া স্মার্ট জোড়িতে কাম ব্যাক করেছেন ভাগ্যশ্রী। সেই টিভি সিরিয়ালেই নিজের বলিদুনিয়া থেকে অব্যাহতি নেওয়ার ব্যাপারে মন্তব্য রাখলেন ভাগ্যশ্রী। তিনি বললেন, ‘অনেকে মনে করেন আমার স্বামী আমাকে বলিউড দুনিয়া থেকে সরে যেতে বাধ্য করেছেন। কিন্তু এটা একেবারেই সত্যি নয়। আমি বলিউড দুনিয়ার জাঁকজমক থেকে দূরে সরতে চাইছিলাম। এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। আমি নিজের জীবনে অত্যন্ত খুশি যে আমি হিমালয়ের সঙ্গে জীবন কাটাতে পেরেছি।’ যদিও মনোরঞ্জনের দুনিয়া থেকে সরে গেলেও, ভক্তদের জন্য ভাগ্যশ্রী এখনো সক্রিয় থাকেন ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এখানে তিনি মাঝেমধ্যেই নিজের ফিটনেস এবং মনোরঞ্জনের বেশ কিছু ভিডিও শেয়ার করে থাকেন

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026