নিউজ

সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, একধাক্কায় অনেকটাই DA বাড়ল পশ্চিমবঙ্গসহ এই রাজ্যগুলিতে

কেন্দ্র সরকারি কর্মচারীদের বহুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার পর তারা এখন বেশ খুশি। আবারও কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির ঘোষণার অপেক্ষায় রয়েছে। তবে দীর্ঘদিন ধরে একাধিক রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল ডিএ বৃদ্ধি না হওয়ার জন্য। তবে এবার সুখবর রয়েছে বেশ কয়েকটি রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। কেন্দ্রের মতই এবার তারাও বর্ধিত মূল্যে মহার্ঘ ভাতা পেতে চলেছে। আজকের এই প্রতিবেদন করে জেনে নিন কোন কোন রাজ্যের সরকারি কর্মচারীদের এই মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে।

জানা গিয়েছে, মহারাষ্ট্র সরকার এই মাসে রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এরফলে এখন থেকে মহারাষ্ট্র রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মূল বেতনের প্রেক্ষিতে ৩৪ শতাংশ হল।

অন্যদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিয়ার অ্যালাউয়েন্স বৃদ্ধির ঘোষণা করেছে। এবার মূল বেতনে প্রেক্ষিতে কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩১ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৩৪ শতাংশ হল।

এছাড়াও ছত্রিশগড় সরকার স্বাধীনতা দিবসের দিন সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। এই রাজ্যে একলাফে ডিএ বৃদ্ধি পেয়েছে প্রায় ৬ শতাংশ। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ২৮ শতাংশ হল। এই বর্ধিত ডিএর জন্য উপকৃত হবেন রাজ্যের প্রায় ৩.৮ লক্ষ সরকারি কর্মচারী।

এমনকি ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এসে পশ্চিমবঙ্গ সরকার ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা নন গভর্নমেন্ট কলেজ এবং অন্যান্য সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বৃদ্ধি পাবে।

এছাড়াও গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল স্বাধীনতা দিবসের দিন ঘোষণা করেছিলেন যে তাদের রাজ্যেও সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানো হবে। এই ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারের ৯.৩৮ লাখ কর্মচারী উপকৃত হবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026