বলিউড

প্রিয়াঙ্কা চোপড়া তার মেয়ের ছবি শেয়ার করেছেন, দিদার কোলে ‘লিটল দেশি গার্ল’

প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। বলিউডের পাশাপাশি হলিউডেও তার জনপ্রিয়তা নেহাতেই কিছু কম নয়। আমেরিকান গায়ক নিক জোনাসের সাথে বিয়ের পর সেই পরিচিতি বেড়েছে দ্বিগুণ। সোশ্যাল মিডিয়ার পাতায় কিংবা ভক্তদের মাঝে তারকা জগতের অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপেল হিসেবেই পরিচিত তারা। কারণে অকারণে নেটমাধ্যমে চর্চায় থাকেন তারা। চলতি বছরেই সারোগেসির মাধ্যমে অভিভাবক হয়েছেন এই তারকা জুটি। সেই নিয়েও বেশ কিছুটা সময় চর্চায় ছিলেন প্রিয়াঙ্কা-নিক। তবে এই মুহূর্তে নিজেদের মেয়ে মালতীর কারণেই চর্চায় তারা।

সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন নিজের ছোট্ট মেয়ে মালতীর ছবি। তবে আড়ালেই রেখেছেন তার মুখ। এখনই নিজের মেয়ের চেহারা লাইন লাইটে আনতে নারাজ প্রিয়াঙ্কা ও নিক। তাদের কথায়, তারা এখন নিজেদের মেয়েকে একেবারে নিজেদের সান্নিধ্যেই নিজেদের মতো করে বড় করে তুলতে চান। এখনই প্রকাশ্যে নিজেদের মেয়েকে আনতে রাজি নন তারা। মিডিয়াতে এখনই তাকে নিয়ে তুমুল চর্চা হোক, চান না কেউই।

সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা ছবিতে তার মা মধু চোপড়ার কোলে দেখা মিলেছে মালতীর। একটি ছোট সুন্দর ফ্রক ও মাথায় হেয়ার ব্যান্ড পরানো ছিল তার। হাতে রূপোর চুড়িও ছিল তার। তবে পিছন দিক থেকেই অভিনেত্রী ছবিটি তুলেছেন, যাতে এই ছবিতেও তার মেয়ের মুখ ছিল আড়ালেই। সম্প্রতি এই ছবিই শোরগোল ফেলেছে নেটমহলে। উল্লেখ্য অভিনেত্রীর মা মধু চোপড়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মেয়ের এক বছর বয়স হলে তারা মালতীর ছবি প্রকাশ্যে আনলেও আনতে পারেন। তবে এখনই তার উপর চর্চার আলো পড়ুক চান না তারা। কিন্তু নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া যতদিন না নিজে থেকে মেয়ের চেহারা প্রকাশ্যে আনছেন, ততদিন নেটজনতা অপেক্ষা করতে বাধ্য তা বলাই বাহুল্য।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026