মনামী ঘোষ মানেই একটা মিষ্টি মুখ, ছিপছিপে গড়ন, যার বয়স কিছুতেই বাড়ছে না। কীভাবে নিজের জৌলুস, যৌবন, সৌন্দর্য ধরে রাখছেন মনামী? উত্তর মনামী বহুবার দিয়েছেন। এরইমধ্যে এই টেলি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও পোস্ট করে উত্তর জানিয়েও দিলেন।
মনামী এর আগেও সোশ্যাল মিডিয়ায় ট্রাভেল ডায়েরি শেয়ার করেছেন। কখনো ছুটে গেছেন ইউরোপে তো কখনো ছুটে গেছেন পাহাড়ের কোলে। ভ্রমণে নাকি বয়স কমে। এটাই মনামীর যৌবন ধরে রাখার রহস্য।
সম্প্রতি দাদাগিরি আনলিমিটেডে চ্যাম্পিয়ন হয়েছেন অভিনেত্রী। এরপরেই অভিনেত্রী বেড়িয়ে যান পাহাড়ের কোলে। দার্জিলিংয়ের কাছে সুখিয়াপোখড়িতে রয়েছেন অভিনেত্রী। পাহাড়ে গেলে নাকি মন ভালো হয়ে যায়। এমনটাই বলেছেন মনামী, তাইতো দাদাগিরির ট্রফি জিতেই পাহাড়ে ছুটে গেলেন তিনি। সঙ্গে কে গেছে তা বোঝা মুশকিল তবে বেশ জমিয়েই ঘুরবেন তা ভিডিও তে স্পষ্ট।
টেলিভিশনে চুটিয়ে অভিনয় করেন মনামী। তাঁর দক্ষতা যেমন প্রশংসিত তেমনই প্রমাণিত। সিনেমা এবং সিরিয়াল সমান দক্ষতায় ব্যালেন্স করেন তিনি। তাই কাজের ফাঁকে ছুটিটাও খুব জরুরি তাঁর জীবনে। এই জন্যেই মাঝে মধ্যেই বেপাত্তা হয়ে যান অভিনেত্রী। রইল অভিনেত্রীর ব্যঙ্কক ভ্রমনের কিছু ছবি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…