বিনোদন

ফার্মহাউস থেকে উদ্ধার হল সুশান্তের লেখা চিঠি, উঠে এল গোপন তথ্য

সুশান্তের সঙ্গে অভিনেত্রী কৃতি শ্যাননের একটি সম্পর্ক ছিল তার গুঞ্জন এখনও বলিউডের অন্দরমহলে হয়। যদিও সেই প্রেম টেকেনি। তবে সুশান্তের নাম পাকাপাকি ভাবে জড়ায় রিয়া চক্রবর্তীর সঙ্গে। লিভ-ইন করতেন এই জুটি। কিন্তু অঘটন ঘটে ১৪ ই জুন রাত্রে। এরপরের ঘটনা সকলেরই জানা। তদন্ত সিবিআই থেকে এনসিবি ও ইডি-র হাতে পৌঁছায়।

মাদককান্ডে এনসিবি এখনও পর্যন্ত অনেককে গ্রেফতার করেছে। সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা ও দীপেশকে ইতিমধ্যে গ্রেফতার করেছে এনসিবি, পাশাপাশি রিয়া চক্রবর্তী নিজে দোষ কবুল করেছেন। সুশান্তর বাড়িতে থেকেই মাদকের কারবারি রিয়া চালাতেন তা তিনি শিকার করেছেন। এরপরেই রিয়াকে বাইকুল্লা জেলে পাঠানো হয় ১৪ দিনের জন্য।

রিয়া চক্রবর্তী জেলে যেতে যেতে ২৫ জন সেলেবের নাম এনসিবি-কে দিয়ে যায়, যার মধ্যে সারা আলি খানের নাম বিশেষ ভাবে প্রকাশ পায়। এরপর এনসিবি-র আধিকারিকরা জোরকদমে তদন্ত শুরু করে। এমনকি সুশান্তের বাগান বাড়িতেও হানা দেয়। সেখানকার কেয়ারটেকার ও নৌ চালকের থেকে জানতে পারেন সুশান্ত্র ফারম হাউসে সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রিয়া চক্রবর্তী আসতেন। এছাড়া প্রায় সময় এখানে পার্টি চলতো।

সুশান্তের ফার্মহাউস থেকে এনসিবি আরও অনেক কিছুই বাজেয়াপ্ত করে। ইতিমধ্যে সেই ফার্মহাউস থেকে বিভিন্ন নিষিদ্ধ ওষুধ, হুক্কা, ও সিগারেটের এস্ট্রে পায় এনসিবি-র টিম। এখানেই শেষ নয়, এনসিবি-র আধিকারিকরা একটি নোট খুজে পান ওই ফার্ম হাউস থেকে। সেই নোট সুশান্তের হাতেরই লেখা। যেখানে সুশান্ত লিখেছিলেন, “ধূমপান ছেড়ে দেব, কৃতির সঙ্গে বেশি সময় কাটাবো।” সুশান্তের এই নোট আরও বেশি করে ভাবাচ্ছে তদন্তকারীদের। অনেকেই মনে করছেন, কৃতি শ্যাননের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়াই কি সুশান্তের অবসাদের কারণ?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026