বাড়ি ফিরেছে ছোট্ট যুভান। আজ মেঘলা ভোরে কলকাতা যখন ঘুমে আচ্ছন্ন, সেই সময় নেটিজেনদের সুপ্রভাত জানিয়ে দিল রাজ চক্রবর্তী ও শুভশ্রীর বাড়ির নতুন অতিথি।
টলিউডে এর আগে কোনো তারকা-শিশুকে নিয়ে এত মাতামাতি দেখা যায় নি সোশ্যাল মিডিয়ায়। অবশ্য ছোট্ট যুভানের প্রায় প্রত্যেক মুহূর্তকে ক্যামেরাবন্দী করার চেষ্টা চালাচ্ছেন রাজ-শুভশ্রী। দিন কয় আগে হাসপাতালে রাজের কোলে ভাইরাল হয়েছিল শিশু যুভানের ভিডিও, যেখানে রাজ চক্রবর্তীর অজস্র কথার মধ্যে বুঁদ হয়ে যেতে দেখা গিয়েছিল তাকে। এবার মেঘলা দিনে বাড়ির কাঁচতোলা ব্যালকনি থেকে আবার ভাইরাল হল রাজ-শুভশ্রীর সদ্যজাত তারকা।
রাজের কোলেই আবার দেখা গেল যুভানকে। বাবার অজস্র আদরপূর্ণ কথাগুলোকে আগের মত এবারেও অবাক হয়ে বোঝার চেষ্টায় রত শিশু। যুভানকে ‘সিম্বা’র সঙ্গে তুলনা করে রাজকে দেখা গেল কলকাতার সঙ্গে তার পরিচয় করাতে। নজর কাড়ল ছোট্ট শিশুর কৌতূহল। তার দৃষ্টি কখনো রাজের মুখের দিকে, কখনো বা আকাশের দিকে। প্রতি মুহূর্তেই সে চিনে চলেছে নতুন পৃথিবীকে। সবচেয়ে বড় কথা এ পর্যন্ত ভিডিওতে কান্নাকাটি করতে দেখা যায় নি রাজশ্রীর তারকা শিশুকে।
নতুন এই ভিডিওতে যুভানের কলকাতাকে সুপ্রভাত জানানোর কায়দাটি বেশ মনে ধরেছে নেটিজেনদের। ভিডিওটি তুমুল শেয়ার হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…