বিনোদন

টিআরপি-র হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম স্থান ছিনিয়ে নিল কৃষ্ণকলি

‘আলো ছায়া‘ হোক বা ‘করুণাময়ী রানী রাসমণি‘, টিআরপি-র দৌড়ে এগিয়ে আছে কিন্তু ‘কৃষ্ণকলি‘ ধারাবাহিক। রোজ সন্ধ্যা ৭ টায় এই ধারাবাহিক সম্প্রচারিত হয় জি বাংলার পর্দায়। নীল ভট্টাচার্য ও বিভান ঘোষের করোনা সংক্রমণ, প্রস্থেটিক মেক আপ করে অশোকের নিখিল অবতার নেওয়া, এছাড়া স্ক্রাবার দিয়ে ইলেকট্রিক শক দেওয়া, সব মিলিয়ে কৃষ্ণকলি ধারাবাহিক বেশ চরম লেভেলে ট্রোলড হয়েছিলো। এরপরেও সব কিছুকে ছাপিয়ে কৃষ্ণকলি ধারাবাহিক সমস্ত দর্শকদের সময় ছিনিয়ে ১ নম্বরে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে মোহর এবং রানী রাসমণি।

কিছুদিন আগে পর্যন্ত করুণাময়ী রানী রাসমণি ১ নম্বর পজিশনে ছিল, এবারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্যামা-নিখিল সকলকে পিছনে ফেলে ১ নম্বরে পৌঁছেই গেল। চলুন দেখে নিই কোন সিরিয়াল কাকে টেক্কা দিল।

৪ টি ধারাবাহিক জি বাংলার ঝুলিতে গেলেও, বাকি ৬ টি কিন্তু স্টার জলসা ছিনিয়ে নিয়েছে। জি এর সঙ্গে স্টারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্টার কিন্তু অনেকটাই এগিয়ে। স্টার জলসার মোহর করুণাময়ী রানী রাসমণি-কেও হারিয়ে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে। অন্যদিকে শ্রীময়ী গিয়ে ঠেকেছে ৭ নম্বরে। এর মাঝে ৬ নম্বরে এগিয়ে আছে জি বাংলার যমুনা ঢাকি। একেবারে নিরাশ করেছে কাদম্বিনী আর ফিরকি।

সন্ধ্যেবেলার চায়ের কাপে চুমুক দিয়ে ঝড় তোলার জন্য এবারে আপনি রেডি তো?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026