রবিবার ব্যারাকপুরে দলীয় কাজে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ব্যারাকপুরের স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী। তারপর থেকেই দুশ্চিন্তায় রয়েছেন তার অসংখ্য অনুগামীরা। সবাই জানতে চাইছেন তারকা বিধায়ক কেমন রয়েছেন বর্তমানে। এই নিয়ে যেমন অনুগামীরা চিন্তিত রয়েছেন ঠিক একইভাবে চিন্তিত রয়েছেন রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী।
একটি বেসরকারি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজ্যের বর্তমান অবস্থার কথা জানালেন।। শুভশ্রী বললেন, রাজ চক্রবর্তী কে নিয়ে চিন্তা করার কিছু হয়নি। ওর কিছু বিশেষ হয়নি ও ঠিক আছে। অন্যদিকে, রাজ চক্রবর্তীর শ্যালিকা অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায় একই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ খুব বড় কোন ঘটনা ঘটেনি। আসলে যেটা ঘটেছে, বিষয়টিকে তার থেকে অনেক বড় করে দেখানো হচ্ছে।রাজ চক্রবর্তী বর্তমানে ভালো আছে। তাকে নিয়ে চিন্তার কোন কারণ নেই।’
অন্যদিকে তৃণমূল সূত্রের খবর, ব্যারাকপুরে একটি হনুমান মন্দির নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করার সময় 30 জন মত গুন্ডা রাজ চক্রবর্তীর উপরের রড এবং বাঁশ দিয়ে হামলা চালায়। সেখানে উপস্থিত তৃণমূলের বাকি সদস্যদের উপর হামলা চালানো হয়। তৃণমূল অভিযোগ করেছে, এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন।তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…