রাজ্য

World Bank: রাজ্য সরকারি প্রকল্পগুলিকে সাহায্য, মহিলাদের জন্য তৈরি প্রকল্পে অর্থ দিতে পারে বিশ্ব ব্যাংক

কন্যাশ্রী এবং রূপশ্রী মতো বেশ কিছু প্রকল্প ইতিমধ্যেই বিশ্বের দরবারে স্বীকৃত হয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে রাজ্যের মহিলাদের ক্ষমতায়নে নেওয়া একটি প্রকল্পে আর্থিক সাহায্য করতে চাইছে বিশ্ব ব্যাংক। মহিলাদের সামাজিক সুরক্ষার জন্য তৈরি করা উমেন এম্পাওয়ার্মেন্ট এন্ড ইনক্লুসিভ সোশল প্রটেকশন প্রগ্রামে ১২.৫ কোটি মার্কিন ডলার ইনভেস্ট করতে চলেছে বিশ্ব ব্যাংক।

বিগত কয়েক বছরে অর্থনৈতিক ক্ষেত্রে রাজ্যে দুর্দান্ত বৃদ্ধি ঘটেছে। দেশের সম্পূর্ণ গড় বৃদ্ধির হারকেও ছাপিয়ে গিয়েছে রাজ্যের বৃদ্ধির হার। ২০১৭-১৮ সালে যেখানে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৭.২ শতাংশ, সেখানে রাজ্যের বৃদ্ধির হার ছিল ৮.৯ শতাংশ। ২০১৮-১৯ সালে এই বৃদ্ধির হার যেখানে দেশে ছিল যেখানে দেশের বৃদ্ধি ছিল ৬.৮ শতাংশ, সেখানে রাজ্যে বৃদ্ধির হার ছিল ১২.৬ শতাংশ। অন্যদিকে রাজ্যের বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে ২.৬ শতাংশ হারে। মহিলাদের কাজে যোগ দেওয়া বা ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন রাজ্যে অনেকটা কম রয়েছে। এই কারণেই ক্রমবর্ধমান বয়স্ক মানুষের পরিচর্যা, পেনশন এবং অন্যান্য বিভিন্ন কারণে মহিলাদের কাজে অংশগ্রহণ করানো অত্যন্ত প্রয়োজন।

অন্যদিকে ইতিমধ্যেই রাজ্যের মহিলাদের উন্নয়নের জন্য এক গুচ্ছ প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার। সাধারণ মহিলাদের প্রত্যেক মাসে 500 টাকা, এবং তপশিলি জাতি উপজাতি মহিলাদের প্রতি মাসে হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি বিধবা ভাতা এবং স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড মহিলাদের নামে করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার চাইছে, যেন রাজ্যের মহিলারা এবারে নিজেরা নির্ভরশীল হতে পারেন। রাজ্যের মহিলাদের সামাজিক অবস্থান নিয়ে প্রতিকূলতার মধ্যে যেতে না পড়তে হয় সেই নিয়ে প্রত্যেকদিন নতুন নতুন প্রকল্প গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে বিশ্বব্যাংকের তরফ থেকেও টাকা বিনিয়োগ করা হচ্ছে মমতার প্রকল্পের জন্য।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026