নিউজ

আর কতদিন চলবে লকডাউন? আজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক মোদীর

লকডাউন শেষ হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি। এরপর লকডাউনের সময়সীমা বাড়বে কিনা সে বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার আগে আজ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে পুনরায় ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন মোদী। আর সেদিনই লকডাউনের সময়সীমা বাড়ানোর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

এদিকে দেশে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, এইসময় লকডাউন ওঠালে দেশে আরও বিপর্যয় নেমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজ সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭০০০ ছাড়িয়েছে। এখন লকডাউন উঠিয়ে দিলে করোনা নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পর্বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সূত্রের খবর। ধাপে ধাপে লকডাউন তোলা হবে বলে শোনা যাচ্ছে।

এদিকে ওড়িশা সরকার কেন্দ্রের আগেই আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিয়েছে। অন্যান্য রাজ্যের পক্ষ থেকেও লকডাউন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানানো হয়েছে। দীর্ঘদিন লকডাউন হবার ফলে দেশের অর্থনীতির অবস্থা সঙ্কটজনক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে বলে জানিয়েছে আরবিআই। এর সাথে দেশে বেকারত্বের হার ক্রমশ বাড়ছে বলে সমীক্ষায় পাওয়া গেছে। পর্যটন ব্যবসা থেকে শুরু করে পরিবহন ব্যবসা সমস্ত কিছুর গ্রাফ নিচের দিকে রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026