শ্রেয়া চ্যাটার্জি – টগবগিয়ে ঘোড়ার গাড়ি ছুটে চলেছে কলকাতার রাস্তা দিয়ে। সোনালী,রুপোলি গাড়ির মধ্যে রয়েছে পর্যটকরা। শীতকালে এমন ছবিটা খুবই চেনা কলকাতা শহরের বুকে। টগবগ করে ছুটে চলা সেই প্রাণবন্ত প্রাণীগুলো আজ না খেতে পেয়ে ঝিমিয়ে পড়েছে। লকডাউনের জন্য আসছে না তাদের খড়,বিচালি। আশেপাশের মাঠ গুলিতেও তাদেরকে নিয়ে যাওয়া যাচ্ছে না। এদিকে পর্যটকশূন্য হওয়ায় ঘোড়াগুলির মালিকদেরও পকেট শূন্য। তাদের দিন কাটছে অতি কষ্টে। সব মিলিয়ে ১৫০ এর কাছাকাছি ঘোড়া অনাহারে দিন কাটাচ্ছে।
লকডাউনের প্রভাবে সর্বস্তরের মানুষ এমনকি প্রাণীদের অবস্থাও এমন ভাবেই খারাপ হচ্ছে। কিন্তু অবলা প্রাণী গুলো কি দোষ করেছে! সেই অর্থে বলতে গেলে আমরাই বা কি দোষ করেছি যে আমাদের প্রতিদিন এমনকরে দিন যাপন করতে হচ্ছে। মারন করোনা ভাইরাস আমাদের প্রতি মুহূর্তে শেখাচ্ছে পৃথিবীতে ধনী-দরিদ্র, উচ্চ-নীচ, জাতি ধর্ম ও সবকিছু তুচ্ছ। সকলের ওপরে রয়েছে মৃত্যুভয়।
এই ভাইরাসটি অবলা জীব জন্তুর খাবারেও থাবা বসিয়েছে। তবে তাদের এমন দৈন্যদশা দেখে কলকাতা পুলিশ এগিয়ে এসেছেন তাদেরকে খড়, বিচালি দেওয়া হচ্ছে। করোনা ভাইরাস এর একমাত্র ওষুধ হলো সামাজিক দূরত্ব বজায় রাখা, তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে লকডাউনের। লকডাউন আমাদের মেনে নিতেই হবে। না হলে আমাদের এই ভাইরাসের মারণ থাবা থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই কষ্ট হলেও যেমন করে হোক লকডাউন মেনে নিন এবং তার সাথে সাথে এই পশুগুলির বেঁচে থাকার ব্যবস্থা করা ভীষণ দরকার। কারণ করোনাভাইরাস একদিন ভারতবর্ষ থেকে সর্বোপরি গোটা বিশ্ব থেকে বিদায় নেবে, তখন আবার মানুষ তার স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসবে এবং কলকাতার রাস্তার গৌরব এই ঘোড়াগুলি আবার টগবগিয়ে ছুটে চলবে প্রিয় শহরের বুকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…