মুক্তি পেয়ে গিয়েছে আদিপুরুষের ট্রেলার, ৬০০ কোটি টাকার বাজেটে নির্মিত এই সিনেমা ব্লকবাস্টার হতে কত কোটি টাকার ব্যবসা করবে?

মুক্তি পেয়ে গিয়েছে প্রভাসের পরবর্তী সিনেমা আদি পুরুষের ট্রেলার। রামায়ণের উপরে আঁধারিত এই সিনেমায় অভিনয় করেছেন বাহুবলী অভিনেতা প্রভাস, কৃতি সানন, সানি সিংহ এবং সাইফ আলী খান। এই সিনেমায় পরিচালকের ভূমিকায় রয়েছেন ওম রাউত। এই ছবিটি প্রথম থেকেই বেশ তর্ক বিতর্কের মধ্যে রয়েছে। এই ছবির ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই ভিএফএক্স এর কারণে এই ছবিকে কটাক্ষের মুখে পড়তে হয়। এই ছবিটা কিছু অদ্ভুত ধরনের ভিএফএক্স ব্যবহার করা হয়েছে। এরপরে যদিও ভিএফএক্সে কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন ট্রেলারে আমরা বেশ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। আগামী ১৬ই জুন তামিল, তেলেগু, হিন্দি, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পেতে চলেছে আদি পুরুষ। কিন্তু এই সিনেমাটি হতে চলেছে ভারতের এখনো পর্যন্ত সব থেকে বেশি বাজেটে নির্মিত সিনেমা। এই সিনেমার প্রযোজনা করতে গিয়ে প্রযোজকদের রীতিমতো পকেট খালি হয়ে গিয়েছে।

জানা যাচ্ছে এই সিনেমার বাজেট মোটামুটি ৬০০ কোটি টাকা। এতটা দামি সিনেমা খুব একটা বেশি দেখা যায় না ভারতে। এর ফলে, এই সিনেমার পিছনে প্রযোজকদের অনেক টাকা ঢুকে রয়েছে। এই সিনেমার vfx নির্মাণে প্রযোজকরা প্রচুর টাকা লাগিয়েছেন এবং এর ফলে এই সিনেমার বাজেট এতটা বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র প্রভাস এই সিনেমার জন্য ১০০ কোটি টাকা নিয়েছেন। বলতে গেলে এই সিনেমার পুরো টাকার একটা বড় অংশ প্রভাসের কাছে গেছে। এই ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন প্রভাস। ফলে এই পুরো সিনেমাটি তার উপরেই নির্ভর করবে।

সিনেমা জগতের ট্রেন্ড এক্সপার্টরা জানাচ্ছেন, আদিপুরুষ কে ব্লকবাস্টার হতে হলে কম করে হলেও এক হাজার কোটি টাকার ব্যবসা করতে হবে। এছাড়াও ডিজিটাল রাইটস এই ছবির ক্ষেত্রে একটা বড় কাজ করবে। সিনেমার ট্রেইলার দেখে মনে হচ্ছে এই ছবি ব্যবসা করতে পারবে। তবে ঠিক কতটা সফল হবে আদি পুরুষ, সেটা তো জানা যাবে সিনেমার রিলিজ হবার পরেই।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026