টলিউড

Shah Rukh Khan-Mimi: মিমিকে ফেরালেন না কিং খান, ইচ্ছাপূরণ অভিনেত্রীর

মিমি চক্রবর্তী টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। অভিনয় দুনিয়ার পাশাপাশি রাজনীতির ময়দানেও ভালোই আনাগোনা রয়েছে তার। বর্তমানে তৃণমূলের অন্যতম সক্রিয় তারকা সাংসদ তিনি। আর ৫-১০ জন সাধারণ মানুষের মতো তিনিও বলিউডের কিং খানের ভক্ত। তার প্রমাণ মিলেছে বহুবার। এর আগে চেষ্টা করেও কিং খানের সাড়া পাননি অভিনেত্রী। তবে এবার অভিনেত্রীকে নিরাশ করেননি তিনি। করেছেন তার ইচ্ছাপূরণ।‌

‘পাঠান’ ছবির প্রমোশনের সময় থেকেই সোশ্যাল মিডিয়া মারফত সাধারণের সাথে যথাসম্ভব যোগাযোগ রেখে চলার চেষ্টা করছেন কিং খান। তবে সেইসময় হাজারো মন্তব্যের মাঝে হারিয়ে গিয়েছিল মিমির মন্তব্য। সেইসময় ‘আস্ক মি এনিথিং’ সেগমেন্টের সূত্র ধরেই টুইটারে অভিনেতাকে ট্যাগ করে মিমি লিখেছিলেন ‘পাঠান ২’তে তাকে অভিনয়ে তিনি নেবেন কিনা। এর উত্তরে অভিনেতার কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও নিরাশ হননি অভিনেত্রী। তবে কিছুটা হলেও মনক্ষুন্ন হয়েছিলেন তার ভক্তমহলের একাংশ।

আর সেই প্রসঙ্গেই এক ভক্ত লিখেছিলেন, তিনি অনেকবার চেষ্টা করেছেন তবে কিং খান বাঙালিদের উত্তর দিচ্ছেন না, বলেই মত ছিল তার। তবে এর উত্তরে বলিউডের কিং খানেরই পক্ষ নিয়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রী তার উত্তরে লিখেছিলেন, অভিনেতা তার কিছুদিন আগেই বাংলার চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন। অতএব, এমন কথা না বলেই শ্রেয়।

এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে মেতে রয়েছেন তারকা থেকে সাধারণ সকলেই। যে যার নিজের দল নিয়েই রয়েছেন ব্যস্ত। আর তার মধ্যে মিমি অন্যতম। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টার তিনি। আর সেই সূত্রেই কেকেআরের কাছে নিজের নাম লেখা একটি জার্সি চেয়েছিলেন। এবার নিরাশ হতে হয়নি অভিনেত্রীকে। খুব সম্প্রতি কেকেআরের অফিসিয়াল টুইটার পেজ থেকে মিমিকে নিজের নাম লেখা কেকেআরের জার্সি হাতে নিয়ে দেখা গিয়েছে। বলাই বাহুল্য, কিং খানের টিম ইচ্ছাপূরণ করল অভিনেত্রীর। এই মুহূর্তে সেই নিয়েই মিডিয়ার পাতায় চর্চিত মিমি চক্রবর্তী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026