Post Office-এ প্রতি মাসে ২০০০, ৩০০০, ৪০০০ বা ৫০০০ টাকা বিনিয়োগ করলে কত টাকা পাওয়া যাবে?

ভারতের যারা কম পরিমাণ বিনিয়োগ করে বেশি টাকা রোজগারের পরিকল্পনা করেন তাদের জন্য খুব ভালো একটি বিনিয়োগের মাধ্যম হল পোস্ট অফিস রেকারিং ডিপোজিট। পোস্ট অফিসের এই প্রকল্প আপনাকে খুব কম খরচের মধ্যেই দারুন রিটার্ন দিতে পারে। বর্তমানে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট ৬.২% করে সুদ দিচ্ছে তাদের বিনিয়োগকারীদের। ১ এপ্রিল ২০২৩ এর রেগুলেশন অনুসারে এই নতুন সুদের হার স্থির করা হয়েছে। এই মুহূর্তে এই নতুন সুদের হার কার্যকর হবে প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডার এর জন্য। এই প্রকল্পের ন্যূনতম ১০০ টাকা করে আপনি বিনিয়োগ করতে পারেন। আর সবথেকে বড় কথা হলো এই প্রকল্পে বিনিয়োগ করার কোন সর্বাধিক সীমা কিন্তু নেই।

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট আপনাকে পাঁচ বছরের জন্য করতে হবে একসাথে। আপনি এর আগে অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে পেনাল্টি দিতে হবে। শুধু তাই নয়, আপনি চাইলে এই বিনিয়োগ প্রকল্প আরও পাঁচ বছরের জন্য বাড়াতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে পোস্ট অফিসের কাছে এপ্লাই করতে হবে এই সময়সীমা বৃদ্ধি করার জন্য।

প্রতিমাসে যদি আপনি পাঁচ হাজার টাকা করে জমা করেন, তাহলে মাসের শেষে আপনি একটা ভালো পরিমাণ টাকার ফান্ড তৈরি করতে পারবেন নিজের জন্য। যদি আপনি প্রতি মাসে ৫০০০ টাকা করে জমা করেন তাহলে পাঁচ বছরে আপনি ৩.৫২ লাখ টাকার একটা ফান্ড তৈরি করতে পারবেন। যদি আপনি সর্বাধিক ১০ বছরের জন্য এই অ্যাকাউন্ট চালিয়ে যান তাহলে ১০ বছরের শেষে আপনার একাউন্টের ফান্ড হবে ৮.৩২ লাখ টাকা। অর্থাৎ যদি আপনি নিজের ভবিষ্যতকে সুরক্ষিত করতে চান তাহলে এই অ্যাকাউন্ট এর মাধ্যমে খুব সহজেই সুরক্ষিত করতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026