বিগত ২০১৫ সালে ভারত সরকার প্রথমবারের জন্য মুম্বাই এবং আমেদাবাদের মধ্যে বুলেট ট্রেন চালু করার ঘোষণা করেছিল। ইতিমধ্যেই জাপানের সঙ্গে ভারত একটি প্রাথমিক পর্যায়ের চুক্তি স্বাক্ষর করেছে এই বুলেট ট্রেন সম্পর্কে। ইতিমধ্যেই এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে। এরপর ভারতীয় রেলওয়ে বলেছিল ১৫ আগস্ট ২০২২ এর মধ্যে মুম্বাই এবং আমেদাবাদের মধ্যে এই হাই স্পিড রেল পরিষেবা শুরু হয়ে যাবে। তবে এখনো পর্যন্ত এই রেল পরিষেবা শুরু হওয়ার কোন ঘোষণা হয়নি ভারতীয় রেলের তরফ থেকে। ২০২৩ সাল পর্যন্ত এই নির্দেশিকা এক্সটেন্ড করা হলেও, এখনো পর্যন্ত এই হাই স্পিড রেল পরিষেবা চালু করার পরিস্থিতি আসেনি। ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন ২০২৬ সালের মধ্যে এই পরিষেবা শুরু করার চেষ্টা করবে ভারতীয় রেল।
ভারতের রেলমন্ত্রী জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে সুরাট এবং বিলমুড়ার মধ্যে প্রথম বুলেট ট্রেন চালানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। যারা যাচ্ছে কাজটা খুব ভালোভাবেই চলছে এবং আশা করা যাচ্ছে ২০২৬ সালের মধ্যে এই পরিষেবা শুরু হয়ে যাবে। আমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত একটি হাই স্পিড রেল করিডোর ইতিমধ্যেই শুরু করা হয়েছে যার উপর দিয়ে বুলেট ট্রেন চলতে পারে। এই ট্রেনের সর্বাধিক গতিবেগ হবে ঘন্টায় ৩২০ কিলোমিটার। অর্থাৎ মাত্র দুই ঘন্টা ৭ মিনিটের মধ্যে আমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত চলে যাওয়া যাবে। এই মুহূর্তে দুটি শহরের মধ্যে ভ্রমণ করতে বাসে ৯ ঘন্টা এবং ট্রেনে ৬ ঘন্টা সময় লাগে।
রেলমন্ত্রী জানিয়েছেন, এই হাই স্পিড রেল করিডোর প্রকল্পের কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে এবং ইতিমধ্যেই ৬১ km রুটে পিলার বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে এবং ১৫০ কিলোমিটার রুটে কাজ শুরু হয়েছে। তিনি দাবি করেছেন মহারাষ্ট্রে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কাজটা কিছুটা আটকে থাকলেও খুব শীঘ্রই এই কাজ শুরু হবে আবার নতুন ভাবে। তিনি বলেছেন এটা একটা জাতীয় প্রকল্প এবং এই নিয়ে কোনো রকম রাজনীতি করা শোভনীয় নয়। এই বছর ৬ এপ্রিল তিনি লোকসভায় বলেছিলেন গুজরাট এবং দাদরা নগর হাভেলির মধ্যে ৩৫২ কিলোমিটার রুটে ২০২২ সালের ডিসেম্বর মাসের মধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে এই বুলেট ট্রেন নির্মাণকারী সংস্থা জানিয়েছে ৯০% জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে। ২০২৬ সালের মধ্যেই এই প্রকল্প সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…