প্রতিমাসে মাত্র ৫,০০০ টাকা খরচ করে কিনুন Royal Enfield Hunter 350, মাইলেজ দেবে ৪০ কিমি

নবপ্রজন্মের কাছে রয়েল এনফিল্ড মানেই একটা ইমোশন। এই বাইকের ডিজাইন, লুক অ্যান্ড ফিল, সবকিছুই অন্যান্য বাইকের থেকে একেবারে আলাদা। এই বাইকে আপনারা পেয়ে যান দারুন ক্ষমতা বিশিষ্ট ইঞ্জিন, একটা স্পোর্টি অথচ স্টার্ডি লুক, সবকিছুই। তবে এতদিন পর্যন্ত রয়েল এনফিল্ড যে সমস্ত বাইক মার্কেটে নিয়ে আসতো সেগুলির দাম ছিল অত্যন্ত বেশি। তবে এবারে রয়েল এনফিল্ড এর তরফ থেকে এমন একটি বাইক নিয়ে আসা হয়েছে যা ফিচার এবং অন্যান্য দিক থেকে রয়েল এনফিল্ডের অন্যান্য বাইককে টক্কর দিল দাম অনেকটা কম। এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন দারুন কিছু এডভান্স ফিচার, এবং তার সাথেই এই বাইকটি এই মুহূর্তে বাজারের সবথেকে সস্তার রয়েল এনফিল্ড।

আপনি নিশ্চয় বুঝতে পারছেন কোন বাইকের কথা বলা হচ্ছে। আজকাল ভারতীয় মার্কেটে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে Royal Enfield Hunter 350। এই বাইকটিতে ৩৯৪.৩৪ সিসির একটি ইঞ্জিন রয়েছে। এই বাইকটি ২০.৪ PS শক্তি এবং ২৭ Nm পিক টর্ক জেনারেট করে। এটিতে একটি শক্তিশালী এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে, যা ৬ স্পিড ট্রান্সমিশন গিয়ারবক্সের সাথে আসছে। এই রেট্রো স্টাইলের বাইকে সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার রয়েছে। এছাড়াও এই বাইকে ট্রিপ পড, ওডোমিটার, ফুয়েল গেজ, দুটি ট্রিপমিটার আছে।

Royal Enfield Hunter 350 শহরে ৪০.১৯ kmpl এবং হাইওয়েতে ৩৫.৯৭ kmpl মাইলেজ দেয়। এই বাইকের টপ মডেলের এক্স শোরুম মূল্য শুরু ১.৭৪ লাখ টাকা। তবে আপনি মাত্র ৫০০০ টাকা খরচ করে এই বাইকটি বাড়ি নিয়ে আসতে পারবেন। কিন্তু কি করে? আসলে আপনি ১৭ হাজার টাকা ডাউন পেমেন্ট করে এই বাইক কিনতে পারবেন। এরপর আপনি ৯.৭ শতাংশ হারে সুদ পাবেন। তারপর প্রতি মাসে ৫,০২৭ টাকা কিস্তি দিতে হবে। ৩ বছর ধরে এই কিস্তি দিতে হবে। এই স্কিম পেতে শীঘ্রই যান রয়েল এনফিল্ড ডিলারশিপে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026