নিউজ

Petrol Price: ভোট বাজারে মহার্ঘ জ্বালানির তেল, জেনে নিন সোমবার কলকাতায় পেট্রোলের দাম কত

সোমবার, ১৩ মে দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ। এর মাঝেই সরকারি তেল বিপণন সংস্থাগুলির তরফে আপডেট করা হয়েছে পেট্রোল (Petrol Price) ও ডিজেলের নতুন দাম। প্রতিদিন সকালে সরকারি তেল বিপণন সংস্থা গুলি জ্বালানির দাম আপডেট করে। ভোটের বাজারে সোমবার কলকাতায় কত হল পেট্রোল আর ডিজেলের দাম?

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার দেশের বিভিন্ন শহরে জ্বালানির দামে কোনো পরিবর্তন হয়নি। আগের দামেই কেনা যাবে পেট্রোল এবং ডিজেল। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০৩.৯৪ টাকা। অন্যদিকে নয়া দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা অর্থাৎ কলকাতার থেকে প্রায় ১০ টাকা কম। রাজধানী শহরে ডিজেলের দাম ৮৭.৬২ টাকা প্রতি লিটার। উল্লেখ্য, বিগত ৬০ দিনে নয়াদিল্লিতে জ্বালানির দামে কোনো পরিবর্তন হয়নি।

দেশের মেট্রো শহরগুলির মধ্যে জ্বালানির দামের দিক দিয়ে মুম্বই সবথেকে এগিয়ে রয়েছে। মুম্বইতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৪.২১ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৯২.১৫ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০.৭৫ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯২.৩৪ টাকা। তবে হায়দ্রাবাদে পেট্রোলের দাম মুম্বই এর থেকেও বেশি, প্রতি লিটারে ১০৭.৪১ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯৫.৬৫ টাকা।

উল্লেখ্য, ভারত যেহেতু বহুল পরিমাণে তেল আমদানি করে, তাই এ দেশে পেট্রোল এবং ডিজেলের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপরে। বিশ্ব বাজারে যদি অপরিশোধিত তেলের দাম বাড়ে তাহলে দেশেও পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে থাকে পাল্লা দিয়ে। উল্লেখ্য ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP এর সঙ্গে সিটি কোড লিখে 9224992249 নম্বরে পাঠালে ফোনেই পেয়ে যাবেন জ্বালানির দাম। অন্যদিকে BPCL গ্রাহকদের ক্ষেত্রে নম্বরটি হল 9223112222।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026