নিউজ

CBSE Results: সিবিএসই-র ক্লাস টুয়েলভ এবং টেনের রেজাল্ট প্রকাশ্যে, এইভাবে দেখুন ফলাফল

একই দিনে প্রকাশিত হল সিবিএসই (CBSE Board Results) ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ এর ফলাফল। সোমবার, ১৩ মে পরপর প্রকাশ করা হল ক্লাস টুয়েলভ এবং ক্লাস টেন এর রেজাল্ট। চতুর্থ দফার লোকসভা নির্বাচনের দিনেই প্রকাশ্যে এল দুই ক্লাসের ফলাফল। এদিন সকালে প্রথমে প্রকাশিত হয় সিবিএসই এর ক্লাস টুয়েলভ এর রেজাল্ট। তারপর একটু বেলা গড়াতেই প্রকাশ করা হল ক্লাস টেন এর রেজাল্টও।

সোমবার সকালে ক্লাস টুয়েলভ এর ফলাফল প্রকাশ করে সিবিএসই বোর্ড। তারপর থেকেই ক্লাস টেন এর রেজাল্ট নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। শেষমেষ এদিনই প্রকাশ করা হল ক্লাস টেন এর রেজাল্ট। এ বছর সিবিএসই বোর্ডে ক্লাস টেনে পাশের হার ৯৩.৬ শতাংশ। কোথায় দেখা যাবে রেজাল্ট, কীভাবেই বা দেখবেন বিস্তারিত ভাবে জানানো হল এই প্রতিবেদনে।

সিবিএসই বোর্ডের অফিশিয়াল সাইটে প্রকাশিত হয়েছে ফল। ওই সাইটে গেলেই পাওয়া যাবে রেজাল্ট। এছাড়া আরো কিছু সাইটে গেলেও ফলাফল দেখা যাবে। এই সাইটগুলি হল results.digilocker.gov.in, umang.gov.in, cbse.gov.in, cbseresults.nic.in। উমাং সাইটে গিয়েও ক্লাস টেনের রেজাল্ট জানা যাবে। রেজাল্ট দেখার জন্য প্রথমে সিবিএসই এর হোমপেজে গিয়ে যেতে হবে রেজাল্ট বিভাগে। সেখানে ক্লিক করার পর রোল নম্বর, জন্ম তারিখ এর মতো কিছু তথ্য দিতে হবে। তারপরেই খুলে যাবে রেজাল্ট এর পেজ। সেটি কম্পিউটারে সেভ করে নিতে হবে। মার্কশিটে নাম, রোল নম্বর, জন্ম তারিখ এর মতো তথ্যগুলি ঠিকঠাক আছে কিনা সেগুলি মিলিয়ে নিতে হবে।

উল্লেখ্য, সিবিএসই বোর্ডের ক্লাস টেনের ফলাফল মে মাসের প্রথম দিকে প্রকাশিত হলেও এ বছর লোকসভা নির্বাচন এপ্রিলে শুরু হওয়ায় তা পিছিয়ে যায়। ভোটগ্রহণের মাঝেই কবে ফলাফল প্রকাশ করা হবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছিলই। এর মাঝেই সিবিএসই এর তরফে একটি নোটিশ দিয়ে জানানো হয়েছিল, ২০ মে এর পর ফলাফল প্রকাশ করা হবে। তবে তার আগেই প্রকাশ্যে এল রেজাল্ট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026