ভবিষ্যতের জন্য অর্থ বিনিয়োগ করতে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের মতো ঝুঁকিপূর্ণ মাধ্যম ছেড়ে অনেকেই ঝুঁকিহীন স্কিম বেশি পছন্দ করেন। আর ঝুঁকিহীন, নিশ্চিত রিটার্নের ক্ষেত্রে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমগুলি বেশ ভরসা যোগ্য। গ্রাহকদের মাঝে পোস্ট অফিসের স্কিমগুলির (Post Office Scheme) বেশ জনপ্রিয়তাও রয়েছে। কেউ যদি ঝুঁকিহীন বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন।
১,২,৩ এবং ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিটের সুবিধা রয়েছে পোস্ট অফিসে। সুদের হারও ভালো পোস্ট অফিসে। ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে ১০ সালে দ্বিগুণেরও বেশি রিটার্ন পাওয়া সম্ভব। কিন্তু তার জন্য করতে হবে একটি ছোট কাজ। মেয়াদের ভিত্তিতে সুদের হার বিভিন্ন হয় পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে। এক বছরের জন্য বিনিয়োগ করলে ৬.৯ শতাংশ হারে, দু বছরের জন্য বিনিয়োগ করলে ৭ শতাংশ হারে, ৩ বছরের জন্য বিনিয়োগ করলে ৭.১ শতাংশ হারে, ৫ বছরের জন্য বিনিয়োগ করলে ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
এবার যদি দ্বিগুণের বেশি রিটার্ন চান সেক্ষেত্রে প্রথমে ৫ বছরের জন্য এফডি করাতে হবে। তারপর পাঁচ বছরের মেয়াদ পূরণের সময়ে আরো পাঁচ বছরের জন্য বাড়িয়ে দিতে হবে। এক বছরের এফডি কে মেয়াদ পূর্তির তারিখ থেকে ৬ মাসের মধ্যে বাড়ানো যায়। ২ বছরের এফডি কে মেয়াদ পূর্তির ১২ মাসের মধ্যে, ৩ এবং ৫ বছরের এফডি এর ক্ষেত্রে মেয়াদ পূর্তির ১৮ মাসের মধ্যে বাড়াতে হবে। পাশাপাশি অ্যাকাউন্ট ওপেন করার সময়ও মেয়াদ পূর্তির পর স্কিমের মেয়াদ বাড়ানোর আবেদন করা যায়।
৫ বছরের জন্য এফডি করালে ৭.৫ শতাংশ সুদের হারে রিটার্ন পাওয়া যাবে। যদি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হয় তবে হিসেব মতো ১০ বছর পর ১০ লক্ষ ৫১ হাজার ১৭৫ টাকাতে গিয়ে দাঁড়াবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…