নিউজ

Petrol Price: একাধিক শহরে জ্বালানির দামে বড় পরিবর্তন, কোলকাতায় কততে বিকোচ্ছে পেট্রোল

রবিবার দেশের একাধিক শহরে জ্বালানির (Petrol Price) দামে দেখা গিয়েছে উত্থান পতন। বেশ কিছু শহরে বেড়েছে ডিজেলের দাম। আবার কিছু কিছু শহরে কমেছে দাম। প্রতিদিনের মতোই বিভিন্ন তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের নয়া রেট প্রকাশ করেছে দেশে। রবিবার সকালে আপডেট হওয়া জ্বালানির দাম দেখাচ্ছে একাধিক রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে সামান্য। আবার কয়েকটি রাজ্যে কমেছে জ্বালানির দাম।

বিভিন্ন রাজ্য সরকার জ্বালানির দামের উপরে নিজস্ব কর আরোপ করে থাকে। এই কারণেই রাজ্য ভেদে জ্বালানির দামও আলাদা আলাদা হয়ে থাকে। রবিবার তেল কোম্পানি গুলির আপডেট অনুযায়ী বিহার, ছত্তিশগড়, কেরল, কর্ণাটক ও মহারাষ্ট্র সহ আরো কয়েকটি রাজ্যে বেড়েছে জ্বালানির দাম। অন্যদিকে জম্মু ও কাশ্মীর, হিমাচল, হরিয়ানা এবং ঝাড়খণ্ডের মতো কিছু রাজ্যে কমেছে জ্বালানির দাম।

রাজ্য সরকারগুলির আরোপিত কর ছাড়াও বিশ্ব বাজারে তেলের দামের উপরেও জ্বালানির দাম নির্ভর করে। পাশাপাশি ডলারের তুলনায় রুপি দুর্বল হয়ে পড়লেও বাড়ে জ্বালানির দাম। রবিবার কোন শহরে কত রয়েছে পেট্রোল ডিজেলের দাম? কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯০.৭৬ টাকা। দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৪.৭২ টাকা অর্থাৎ কলকাতা থেকে ১০ টাকা কম। ডিজেলের দাম লিটার প্রতি ৮৭.৬২ টাকা।

চেন্নাইতে পেট্রোল বিকোচ্ছে লিটার প্রতি ১০০.৭৫ টাকায়। এই শহরে ডিজেলের দাম ৯২.৩৪ টাকা প্রতি লিটার। মুম্বইতে পেট্রোলের দাম সবথেকে বেশি। ১০৪.২১ টাকা প্রতি লিটারে দাম পেট্রোলের দাম মুম্বইতে আর ডিজেলের দাম লিটার প্রতি ৯২.১৫ টাকা। উল্লেখ্য ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP এর সঙ্গে সিটি কোড লিখে 9224992249 নম্বরে পাঠালে ফোনেই পেয়ে যাবেন জ্বালানির দাম। অন্যদিকে BPCL গ্রাহকদের ক্ষেত্রে নম্বরটি হল 9223112222।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026