নিউজ

Weather Update: রবি সন্ধ্যা থেকেই ভিজবে কলকাতা, তুমুল কালবৈশাখী লন্ডভন্ড করবে ৮ জেলা

একটানা তাপপ্রবাহ থেকে অস্বস্তির পর রবিবার থেকেই আবহাওয়া (Weather Update) বদলাতে চলেছে বিভিন্ন জেলায়। এদিন থেকেই তাপপ্রবাহের কবল থেকে মুক্ত হবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের মধ্যে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

তবে এদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলার জন্য রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এমনকি বেলা গড়ালে লু বওয়ারও সম্ভাবনা রয়েছে। রবিবার গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সোমবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিন আট জেলায় প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে হাওয়া অফিসের তরফে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিন কলকাতা সহ অন্যান্য জেলায় হাওয়ার গতিবেগ হতে পারে ৫০ কিমি পর্যন্ত। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির পরিমাণ ১০০ মিলির থেকেও বেশি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ৫০-৬০ কিমি পর্যন্ত।

বুধবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আজ সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে প্রবল ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা সহ অন্যান্য জেলায়। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রবিবার পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026