নিউজ

Madhyamik 2024: একাদশ শ্রেণিতে ভর্তি হতে কোন বিষয়ে পেতে হবে কত নম্বর? সাফ জানালো শিক্ষা সংসদ

২ রা মে, বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৪ (Madhyamik 2024) এর ফল। এ বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৮০ দিনের মাথায় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হল। আর এবার মাধ্যমিকের পর একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নিয়ে বড়সড় ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

এ বছর ১২ ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করা হয় মধ্যশিক্ষা পর্ষদের তরফে। আর এবার একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার নূন্যতম নম্বর নিয়ে বড় আপডেট দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একাদশ শ্রেণিতে ভর্তি হতে হলে নির্দিষ্ট বিষয়ে নূন্যতম কত নম্বর পেতে হবে সে বিষয়ে পরিষ্কার তথ্য দিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।

এতদিন মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে আলাদা করে বিষয়ভিত্তিক কোনো নম্বরের প্রয়োজন ছিল না। কিন্তু এবার থেকে চালু হচ্ছে নয়া নিয়ম। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, বিজ্ঞান নিয়ে পড়তে হলে অঙ্কে নূন্যতম ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে পড়তে হলে ভৌত বিজ্ঞানে নূন্যতম ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। বায়োলজি নিয়ে পড়তে গেলেও জীবন বিজ্ঞানে পেতে হবে নূন্যতম ৩৫ শতাংশ নম্বর। আর্টস, কমার্সের ক্ষেত্রেও বিষয়ভিত্তিক নূন্যতম নম্বর জানিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।

এবার থেকে সেমেস্টার নিয়ম চালু হতে চলেছে। সেই কারণে একাদশ শ্রেণিতে বিভিন্ন বিষয় নিয়ে পড়তে গেলে পেতে হবে নূন্যতম নম্বর। আর এবার সংসদের তরফে নম্বর উল্লেখ করে স্পষ্ট করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এ বছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,২৩,০১৩ জন। আর এ বছর মাধ্যমিক পাশ করেছেন মোট ৭,৬৫,২৫২ জন পরীক্ষার্থী। প্রথম দশ জন কৃতীদের মধ্যে নাম তুলেছে মোট ৫৭ জন পরীক্ষার্থী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026