ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

প্রতিদিন জমান মাত্র ২৫০ টাকা, লাভ হবে ২৪ লক্ষ! পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমের কথা জানেন?

বিনিয়োগের ক্ষেত্রে এখন ব্যাঙ্কের পাশাপাশি পোস্ট অফিসেও (Post Office Scheme) ভালো স্কিম পাওয়া যাচ্ছে। নিরাপদে বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়ার ক্ষেত্রে পোস্ট অফিসের একাধিক স্কিম রয়েছে যেগুলি সর্ব ক্ষেত্রের মানুষের মাঝে বেশ জনপ্রিয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের মাঝে পোস্ট অফিস পাবলিক প্রভিডেন্ট ফান্ড একটি জনপ্রিয় স্কিম। এই স্কিমে বছরে সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে। এই প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৭.১ শতাংশ। এই বিশেষ স্কিমের অন্যতম সুবিধা হল এতে ট্যাক্সের সুবিধা পাওয়া যায়।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে প্রতিদিন মাত্র ২৫০ টাকা করে বিনিয়োগ করে ২৪ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। এভাবে মাসে ৭৫০০ টাকা বিনিয়োগ করা যেতে পারে। অর্থাৎ সেই হিসেবে এই স্কিমে বার্ষিক ৯০ হাজার টাকা বিনিয়োগ করা যেতে পারে। ১৫ বছরের মেয়াদে টাকা জমা করা যায় পিপিএফ এ। হিসেব মতো, ৯০ হাজার টাকা অনুযায়ী, ১৫ বছরে মোট বিনিয়োগ করতে হবে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা। পিপিএফ এ ৭.১ শতাংশ হারে সুদের হিসেবে ১০,৯০৯২৬ টাকা মিলবে সুদ হিসেবে। অর্থাৎ ১৫ বছরের মেয়াদ শেষে আসল এবং সুদ মিলিয়ে পাওয়া যাবে ২৪,৪০৯২৬ টাকা।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড একটি এক্সেম্পট এক্সেম্পট এক্সেম্পট ক্যাটেগরি ভুক্ত স্কিম। অর্থাৎ এই স্কিমে বিনিয়োগ করা টাকার উপরে কোনো কর দিতে হয় না। প্রতি বছর জমা রাখা টাকার উপরে অর্জিত সুদ এবং মেয়াদ পূরণের পর প্রাপ্ত পুরো টাকাটাই হয় করমুক্ত।

পাশাপাশি পিপিএফ অ্যাকাউন্টে জমা করা টাকার পরিমাণের ভিত্তিতে ঋণও নিতে পারবেন অ্যাকাউন্ট গ্রাহকরা। পিপিএফ অ্যাকাউন্টে সুদের হারের চেয়ে পিপিএফ ঋণের সুদের হার ১ শতাংশ বেশি। অর্থাৎ ঋণ নেওয়ার জন্য ৮.১ শতাংশ হারে সুদ দিতে হবে। তাই আয়করের দিক দিয়েও পোস্ট অফিসের এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমটি বেশ ভালো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026