রাজ্য

Cyclone Yaas: আগামীকাল কোন জেলায় কত বেগে বইবে ঝড়, জেনে নিন

বাংলার বুকে আগামী ১২ ঘন্টার মধ্যে আছড়ে পড়বে তীব্র সাইক্লোন যশ। আবহাওয়া দপ্তর এর সর্বশেষ আপডেট অনুযায়ী, ইতিমধ্যেই তীব্র সাইক্লোনে পরিণত হয়েছে যশ। এর বর্তমান অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। আগামীকাল অর্থাৎ বুধবার এই ঝড় একই অভিমুখে এগোবে। কাল ভোরেই এই ঝড় বাংলা উড়িষ্যা উপকূলের কাছে পৌঁছে যাবে এবং পারাদ্বীপ ও সাগরের মাঝ বরাবর বয়ে যাবে। এই ঝড়ের ল্যান্ডফল হবে বালেশ্বরে। তবে ঝড়ের প্রভাব দেখা যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। আজ থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে কলকাতাসহ তার নিকটবর্তী জেলাগুলিতে। আগামীকাল ভারী বৃষ্টিপাত হবে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, নদীয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও মালদা জেলায়।

আগামীকাল সবচেয়ে বেশি ঝড় হবে পূর্ব মেদিনীপুরে। এই জেলায় হাওয়ার গতিবেগ থাকবে ৯০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে হাওয়ার গতিবেগ হবে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। দক্ষিণ ২৪ বরগুনাতে হাওয়ার বেগ থাকবে ৮০-৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। উত্তর ২৪ পরগনাতে হাওয়ার গতিবেগ ৭০-৮০ কিলোমিটার প্রতি ঘন্টা হবে। কলকাতায় গতিবেগ ৬৫-৭৫ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। এছাড়া পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানের হাওয়ার গতিবেগ ৫০-৭০ কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকাল দুই মেদিনীপুর জেলায় লাল সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলায় কমলা সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে যে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদীয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদহ এবং দার্জিলিঙে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026