এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় অরিজিৎ সিংয়ের একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে তিনি একেবারে সাধারণ পোশাকে আর পাঁচটা বাবা-মায়ের মতোই নিজের ছেলেকে নিয়ে গিয়েছেন বহরমপুরের একটি স্কুলে। সেখানে গিয়েই আর পাঁচজনের মতো তিনিও নিজের সন্তানের জন্য রীতিমতো উদ্বিগ্ন হয়ে রয়েছেন। স্কুলের গেটের বাইরে সকলের মাঝে দাঁড়িয়েই ফোন করছেন এদিক-ওদিক। আর সেই দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ার সেনসেশন।
বলিউড-টলিউড কাঁপানো গায়ক তিনি। যার গান শুনলে প্রেমের না পরা মানুষটারও বিরহী ভাব আসে। যার কণ্ঠে ভগবান দিয়েছেন একরাশ বেদনা। বলিউড হোক কিংবা টলিউড তার নামটাই যথেষ্ট। যার ঝুলিতেও রয়েছে একরাশ পুরস্কার। একেবারে শূন্য থেকে আকাশ ছুঁয়েছেন তিনি। তবে এখনো সেই জিয়াগঞ্জের ছেলেটাই রয়ে গিয়েছেন অরিজিৎ সিং। বলিউড ও টলিউড থেকে গায়ক পেয়েছেন বিলাসবহুল জীবন যাপনের সুযোগ। তবে তিনি সাধারণ জীবনেই যাপন করতে অভ্যস্ত হয়ে পড়েছেন। নিজের সন্তানকেও সেই শিক্ষাই দিতে চান তিনি।
তবে গায়কের এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই অনেকেই রীতিমত অবাক হয়েছেন এত সাধারন অরিজিৎ সিংকে দেখে। এত বড় মাপের একজন তারকা যার কিনা একটা বড় বিলাসবহুল গাড়ি থামিয়ে নামা উচিৎ ছিল, সে কিনা একেবারে সাধারণভাবেই নিজের সন্তানকে নিয়ে চলে এসেছেন স্কুলে। আর পোশাকের কথা বলতে গেলে বলতে হয়, সেটা ছিল আরোই সাধারন। জিয়াগঞ্জের মানুষের কাছ থেকে বহুবার শোনা গিয়েছে, এখনো জিয়াগঞ্জে নিজের বাড়িতে এলে স্কুটি নিয়ে টোটো করে চারিদিকে ঘুরে বেড়াতে দেখা যায় গায়ককে। আর পাঁচজনের মতোই থাকতে পছন্দ করেন তিনি। তবে ছবি তুলতে তার ঘোর আপত্তি। আর তার বহু প্রমাণ পেয়েছে নেটনাগরিকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…