VIRAL: ‘পুষ্পা’ স্টাইলে লুঙ্গি ড্যান্স করছেন ‘লেডি আল্লু অর্জুন’, তুমুল ভিডিও ভাইরাল

দক্ষিণী তারকা আল্লু অর্জুনের, পুষ্পা দ্য রাইজিং স্টার সিনেমার ক্রেজ সর্বজনবিদিত। ডিসেম্বর মাসের শেষের দিকে বক্সঅফিসে রিলিজ করলেও এখনও অব্দি এই সিনেমার জনপ্রিয়তাতে এক ফোঁটাও আঁচ পড়েনি। মুক্তির এতদিন পরেও দর্শকদের ফেভারিট সিনেমার বিভিন্ন গান এবং ডায়লগগুলি। তাই তো সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে কোনো রিল ভিডিও দেখতে গেলেই ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে পুষ্পার বিভিন্ন গান। এছাড়াও আল্লু অর্জুন এবং রশমিকা মন্দন্নার বিভিন্ন লুক কপি করে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন একাধিক মানুষ।

বলাবাহুল্য, এখনকার দিনে সোশ্যাল মিডিয়াতে টপ ট্রেন্ডিং পুষ্পা সিনেমার বিভিন্ন গান এবং কিছু কিছু ডায়লগ। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই সব খুললেই চোখের সামনে ভেসে আসছে পুষ্পার বিভিন্ন ভিডিও। ছবির গান এবং নাচ কপি করে লক্ষাধিক মানুষ এতে রিল ভিডিও বানিয়েছেন। আর তার মধ্যে বেশিরভাগ ভিডিও সোশ্যাল মিডিয়াতে সুপারহিট হয়েছে। ভিডিও পোস্ট করার সাথে সাথেই নেটিজেনরা তাতে রীতিমতো লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছে। যাই হোক, আজকের এই প্রতিবেদন এমনই এক ভাইরাল ভিডিও নিয়ে।

সোশ্যাল মিডিয়াতে অতি সম্প্রতি একটি ভিডিও ব্যাপক হচ্ছে, যেখানে দেখা গিয়েছে এক যুবতী পুষ্পা সিনেমার সামি সামি গানে আল্লু অর্জুনের স্টেপ হুবহু নকল করে লুঙ্গি ড্যান্স করছে। তাঁর পরনে রয়েছে একটি লাল শাড়ি। সিনেমার গানের নাচের সাথে অদ্ভুত মেলবন্ধন দেখিয়ে নাচ করে সকলের মন জয় করে নিয়েছে ওই যুবতী। এছাড়া পরমুহূর্তেই সে আবার রশমিকার লুকে তুমুল নাচ করে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে সুপারহিট। নেটিজেনরা রীতিমত এই ভিডিওতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছে।

ভিডিওটি পোস্ট করেছেন এক জনপ্রিয় রিল অভিনেত্রী সাইরা জাট। সে মাঝে মাঝেই বিভিন্ন জনপ্রিয় গানের স্টেপ কপি করে নাচ করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে। অন্যবারের মতো এবারেও ওই যুবতীর ভিডিও মন জয় করে নিয়েছে নেটজনতার। ভিডিওটি ইতিমধ্যেই অগুনতি মানুষ দেখেছেন এবং ১.৬০ লাখের কাছাকাছি মানুষ লাইক দিয়েছেন। অনেকেই কমেন্ট করে লিখেছেন যে অসম্ভব সুন্দর নাচ করেছে ওই যুবতী কেউ কেউ আবার রসিকতা করে লিখেছেন, “লেডি আল্লু অর্জুন”।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026