খেলা

Suryakumar Yadav: সূর্যের ওপর ‘গ্রহণ’, শেষ ৬ ম্যাচের ৪ ইনিংসে ‘গোল্ডেন ডাক’! বড় সিদ্ধান্ত নিতে পারে BCCI

ভারতীয় ক্রিকেটার সূর্য কুমার যাদবের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। আন্তর্জাতিক ম্যাচের পর আইপিএলেও চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন ভারতীয় এই ক্রিকেটার। ২০২২ সালেও টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটসম্যান হিসেবে স্বর্ণাক্ষরে লেখা ছিল সূর্য কুমার যাদবের নাম। মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই সূর্য কুমার যাদব এখন জাতীয় দলে টিকে থাকার জন্য করছেন লড়াই। অর্থাৎ বিশ্ব সেরা ব্যাটসম্যান সূর্য কুমার যাদব এখন নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য করছেন সংগ্রাম।

যদি সূর্য কুমার যাদবের ক্যারিয়ারের শেষ ছটি ইনিংসের কথা বলি, তবে শেষ ছটি ইনিংসের চারটিতে ‘গোল্ডেন ডাক’ পেয়ে সাজঘরে ফিরেছেন ভারতীয় এই ক্রিকেটার। এছাড়া বাকি দুটি ইনিংসে যথাক্রমে ১৫ এবং ১ রান এসেছে তার ব্যাট থেকে। অর্থাৎ সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে চরম ব্যর্থতা একপ্রকার ঘিরে ধরেছে সূর্য কুমার যাদবকে।

তার হতাশা জনক পারফরমেন্সের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়া তো দূরের কথা, মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে আগামী ম্যাচে মাঠে নামতে পারবেন কিনা সে বিষয়েও রয়েছে সন্দেহ। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের চরম দুর্ভাগ্যের সময়। ব্যর্থ সূর্য কুমার যাদবকে আর সুযোগ দেবে না টিম ম্যানেজমেন্ট।

আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটাররা আইপিএলে নিজেদের নাম স্বর্ণ অক্ষরে লেখার লড়াই করছেন। অন্যদিকে সূর্য কুমার যাদব নিজের ক্যারিয়ার বাঁচানোর চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন। ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রাখলে আসন্ন দিনে জাতীয় দলে যে জায়গা হারাবেন ভারতের এই বিস্ফোরক ব্যাটসম্যান, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

Kriti Lekha Shome

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026