BB Special

রবীন্দ্রনাথের সঙ্গে কেমন সম্পর্ক ‘নতুন বউঠানের’, জেনে নিন কাদম্বরীর মৃত্যু রহস্য

শ্রেয়া চ্যাটার্জি – সমবয়সী কাদম্বরী সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক কেমন ছিল? এনিয়ে সমাজে নানান রকম গুঞ্জন।কাদম্বরী ছিলেন বাঙালি নাট্যকার সংগীতস্রষ্টা সম্পাদক এবং চিত্রশিল্পী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন বৌঠান। ৫ ই জুলাই ১৮৫৯ সালে কলকাতায় কাদম্বরীর জন্ম। পৈত্রিক নাম মাতঙ্গিনী। তিনি ছিলেন ঠাকুরবাড়ির বাজার সরকার শ্যাম গাঙ্গুলীর তৃতীয় কন্যা। মাত্র ৯ বছর বয়সে ১৯ বছর বয়সী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বিয়ে হয়ে যায় তার। এরপর যতীন্দ্রনাথ ঠাকুর তাঁর শিক্ষার বন্দোবস্ত করে দেন। তাঁর পিতামহ জগন্ময় গঙ্গোপাধ্যায় ছিলেন একজন গুণী সংগীতশিল্পী, তার থেকে কাদম্বরী এবং রবীন্দ্রনাথ গান শিখেছিলেন।

আজকের দিনে অর্থাৎ একুশে এপ্রিল মাত্র ২৫ বছর বয়সে তিনি মারা যান। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার এই আত্মহত্যার বিষয়ে একেবারে নীরব ছিলেন। ধরে নেওয়া হয়, পারিবারিক সমস্যার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। হিন্দু প্রথা অনুযায়ী, তাকে মর্গে পাঠানো হয়নি। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বসানো হয়েছিল কোর্ট।

পরে মহর্ষি দেবেন্দ্রনাথ এর উদ্যোগে এই কোর্টের রিপোর্ট লোপাট করা হয় এবং লোপাট করা হয়েছিল কাদম্বরীর সুইসাইড নোট। ৫২ টাকা ঘুষ দিয়ে মুখ বন্ধ করা হয়েছিল সংবাদমাধ্যমের। তার মৃত্যুর খবর ছাপা হয়নি কোন সংবাদপত্রেও। রবীন্দ্রনাথের বিবাহের চার মাস পরে ১৯ শে এপ্রিল আফিম খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। ২১ এপ্রিল মৃত্যুবরণ করেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: Magazine

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026