কুমিরের গ্রাস থেকে নিজের ছেলেকে উদ্ধার করেছেন এক মা। সম্প্রতি এমনই একটি ঘটনা সাড়া ফেলে দিয়েছে। ঘটনাটি ঘটেছে জিম্বাবোয়ের গোরানেঝৌ জাতীয় উদ্যানের কাছে রান্ডার নদীর ধারে। জানা গিয়েছে, নিজের দুই ছেলেকে নিয়ে গোরানেঝৌ জাতীয় উদ্যানের কাছে রান্ডার নদীতে মাছ ধরতে যান ওই মহিলা। মহিলার নামা জানা গিয়েছে, মাউরিনা মুসিসিনয়ানা। বছর ৩০ -এর ওই মহিলা মাছ ধরছিলেন নদীতে এবং তার দুই ছেলেকে একটি ছাতার তলায় নিরাপদ স্থানে রাখেন।
এরপর হঠাৎই এক চিৎকার শোনা যায়। শব্দ শোনামাত্র ওই মহিলা মাছ ধরা ফেলে দিয়ে ছুটে যান। গিয়ে দেখেন ছাতা নদীতে এবং তার বছর তিনেকের ছেলে জিডিয়নকে নিজের মুখে করে কুমিরে নিয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখার পর ওই মহিলা কুমিরের নাকে আঙুল দিয়ে চেপে ধরেন। শ্বাস নেওয়ার জন্য স্বভাবতই কুমিরের কামড় আলগা হয়ে যায় এবং তৎক্ষনাৎ তিনি ছেলেকে কুমিরের গ্রাস থেকে টেনে নিয়ে আসেন।
এমন সাহসিকতার পরিচয় দিয়ে নিজের ছেলেকে উদ্ধার করেছেন মাউরিনা মুসিসিনয়ানা বছর ৩০ -এর ওই মহিলা। এরপর তিনি তার ছেলেকে নিয়ে হাসপাতালে যান, ছেলেটির বর্তমানে চিকিৎসা চলছে ও শারীরিক উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…