নিউজ

Driving License: এখন ঘরে বসেই তৈরি হবে ড্রাইভিং লাইসেন্স, লাগবে এসব কাগজপত্র

ভারতের প্রত্যেকটি রাজ্যেই গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি যদি গাড়ি চালান, তাহলে ট্রাফিক পুলিশ আপনাকে বড়সড় জরিমানা করতে পারে। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থেকে থাকে তাহলে অবশ্যই এটি তাড়াতাড়ি করে নেওয়া উচিত। এই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য প্রথমে আপনাকে লার্নার্স ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তবে আপনি এখন বাড়ি বসেই এই ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করতে পারবেন।

বাড়ি বসে DL আবেদন করার জন্য বেশ কিছু নথি লাগবে। সেগুলি হল- পাসপোর্ট আকারের ছবি (২ কপি), স্বাক্ষর, লার্নিং লাইসেন্স নম্বর, মোবাইল নম্বর ও আধার কার্ড।
এছাড়া বসবাসের ঠিকানার প্রমাণ করার জন্য বিদ্যুৎ বিল, রেশন কার্ড, প্যান কার্ড লাগতে পারে। আর জন্ম তারিখের প্রমাণ করার জন্য দশম শ্রেণীর মার্কশিট, জন্ম সনদ, পরিচয়পত্র ইত্যাদি লাগবে। এই প্রতিবেদনে আমরা আপনাকে ড্রাইভিং লাইসেন্স (DL) এর জন্য অনলাইনে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে জানাবো।

আবেদন করার প্রক্রিয়া:

১) প্রথমে sarathi.parivahan.gov.in ওয়েবসাইটে যান।
আপনার রাজ্য নির্বাচন করুন।

২) “ড্রাইভিং লাইসেন্স” মেনু থেকে “নতুন ড্রাইভিং লাইসেন্স” বিকল্পে ক্লিক করুন।

৩) লার্নিং লাইসেন্স নম্বর এবং জন্ম তারিখ (DOB) লিখুন।
আবেদনপত্র সাবধানে পূরণ করুন।

৪) “পরবর্তী” বোতামে ক্লিক করে এগিয়ে যান।

৫) মূল নথি এবং ফি স্লিপ সহ নির্ধারিত সময়ে RTO (Regional Transport Office) অফিসে যান।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026