টেক বার্তা

Samsung Galaxy S23 Ultra ও S24 Ultra স্মার্টফোনের উপর চলছে দুর্দান্ত সেল, কোথায় পাবেন?

ভারতের প্রযুক্তিপ্রেমীদের জন্য দারুন খবর। ভারতের সবথেকে বড় মোবাইল ব্র্যান্ড samsung এবারে নিয়ে চলে এসেছে তাদের নতুন গ্যালাক্সি আল্ট্রা ডেইজ। এই অফারে আপনারা গ্যালাক্সি S23 আল্ট্রা, S24 আল্ট্রা এর মতো স্মার্টফোন গুলির উপরে পেয়ে যাবেন ব্যাপক ছাড়। মাত্র ৪৯ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু হবে GALAXY S24 ULTRA স্মার্টফোনের দাম। ফলে এটা আপনার জন্য হতে চলেছে একটা দারুণ অফার। চলুন তাহলে এই অফারের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

SAMSUNG কোম্পানির GALAXY ULTRA DAYS OFFER তাদের জন্যই যারা নিজেদের স্মার্টফোন এক্সপেরিয়েন্স আরো ভালো করতে চাইছেন। SAMSUNG কোম্পানির সর্বশেষ লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোনে নিজেদের আপগ্রেড করতে যারা প্রস্তুত তাদের জন্যই এই অফার নিয়ে এসেছে স্যামসাং। এই কোম্পানিটি এই মুহূর্তে একটা দারুণ আপগ্রেড অফার করছে যেখানে খুবই কম দামের মধ্যে আপনারা স্যামসাং কোম্পানির এই সমস্ত স্মার্ট ফোন কিনতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, SAMSUNG GALAXY S 24 আল্ট্রা স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ১৭ হাজার টাকা পর্যন্ত ট্রেড বোনাস। যদি আপনি S20 অথবা তার বেশি সিরিজে কোন স্মার্ট ফোন বিক্রি করেন তাহলে রয়েছে আপনার জন্য অফার। এছাড়াও আপনারা পেয়ে যাবেন ৫,০০০ টাকার উপরে এক্সচেঞ্জ বোনাস। তার সাথেই রয়েছে ব্যাংক ক্যাশব্যাক। ফলে সব মিলিয়ে ১৫০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন।

অন্যদিকে গ্যালাক্সি S23 ULTRA স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন ১৩০০০ টাকা আপগ্রেড বোনাস। এই স্মার্টফোনের বিপরীতে যদি আপনি S সিরিজের অন্য কোন স্মার্ট ফোন বিক্রি করেন তাহলে ১০০০০ টাকা আপগ্রেড বোনাস এবং পাঁচ হাজার টাকা অতিরিক্ত ব্যাংক ক্যাশব্যাক পেয়ে যাবেন। ফলে সবদিক থেকে দেখতে গেলে এই অফার একটি দারুন অফার হতে চলেছে। স্মার্টফোনে আপনারা সমস্ত ধরনের আধুনিক ফিচার পেয়ে যাবেন। শুধু তাই নয়, আপনার স্মার্টওয়াচের অভিজ্ঞতা উন্নত করার জন্য আপনারা ১২০০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। ফলে ডিল রয়েছে একাধিক। আপনাকে শুধুমাত্র লগইন করে এই অফারের সুবিধা নিতে হবে।

এবার প্রশ্নটা হল কেন SAMSUNG GALAXY S23 ও S24 সিরিজের স্মার্টফোন কিনবেন। প্রথমত এই দুটি স্মার্ট ফোনে অত্যন্ত উন্নত ক্যামেরা সিস্টেম রয়েছে যার সাহায্যে যেকোনো আলোক অবস্থাতেই দুর্দান্ত ফটো তোলা সম্ভব। এছাড়াও আপনারা খুব সহজে ভালো কোয়ালিটির ভিডিও ক্যাপচার করতে পারবেন। এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন একেবারে ব্লেজিং ফার্স্ট পারফরমেন্স। সাথেই আপনারা পেয়ে যাবেন নিরবচ্ছিন্ন মাল্টি টাস্কিং করার অভিজ্ঞতা। আপনারা স্মার্টফোনে পেয়ে যাবেন একটা সারাদিনের ব্যাটারি লাইফ খুব সহজে। এছাড়াও এই স্মার্টফোনে রয়েছে এসপেন সাপোর্ট এবং এরা দুর্দান্ত ডিসপ্লে। ফলে সবমিলিয়ে এই স্মার্টফোন আপনার জন্য একটা দারুন বিকল্প হতে চলেছে। সাধারণ দিনে যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে অনেক বেশি টাকা খরচ করতে হবে স্যামসাং এই সমস্ত স্মার্ট ফোন কিনতে গেলে। কিন্তু যদি আপনি গ্যালাক্সি ডেজ অফার গ্রহণ করেন তাহলে কিন্তু অনেকটাই সস্তায় পেয়ে যাবেন এই সমস্ত দুর্দান্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026