অফবিট

করোনার হাত থেকে বাঁচতে অবশেষে পুজো করা হচ্ছে করোনা দেবীকে, ভাইরাল ছবি

শ্রেয়া চ্যাটার্জি- গোটা বিশ্বের যখন প্রত্যেকটা জায়গাতে চেষ্টা করা হচ্ছে করোনা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় ঠিক সেই সময় চোখে পড়লো একদল নারী মাঠের মাঝখানে বসে করোনা দেবীর পুজো করছে। এই ঘটনাটি ঘটেছে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আসামে। বিশেষত নারীরাই এই পুজোয় অংশগ্রহণ করছেন। প্রথম ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায়। যেখানে দেখা যাচ্ছে, এক দেবীর পুজো হচ্ছে সেই দেবীর নাম ‘করোনা দেবী’। প্রত্যেকে যেন করোনা থেকে মুক্তি পায়, এই আশা নিয়েই তারা পুজোটা করছেন। পুরোহিত সুরজিৎ চক্রবর্তী জানান, “এই পুজো করার জন্য নারীরা সূর্যকে সাক্ষী করে সারাদিন উপোস করে থাকছেন।” দরং, গৌহাটি কেউ নারীরা মেতে উঠেছে করোনা পুজোয়। তারা পুজোটা করছেন কোন এক নদীর ধারে কিংবা কোন এক মন্দিরে অথবা কোন এক বড় গাছের তলায়।

সেখানে আবার করোনা দেবী, ‘করোনা মা’ নামে পূজিত হচ্ছেন। তাদের ধারণা, পুজোর শেষে একটা হাওয়া আসবে যা করোনাভাইরাস কে মেরে ফেলবে। এরপরে এগুলি বিহার, নালন্দা, গোপালগঞ্জ, বৈশালী, মোজাফফরপুর, গ্রামের মহিলারা করতে শুরু করেন। গোপালগঞ্জের মহিলারা একটি অদ্ভুত নিয়ম করে করোনা দেবীর পুজো করছেন। মাটির মধ্যে সাতটি গর্ত করছেন এবং সেইসাথে গর্তের মধ্যে গুড়ের জল ঢালছেন, গুড়ের জল এর মধ্যে থাকছে লবঙ্গ, দারচিনি, ফুল এবং সাতটি লাড্ডু। অনেক জায়গাতেই আবার করোনা দেবীকে তুষ্ট করার জন্য ‘পোহা’ বা চিঁড়ে দেওয়া হচ্ছে।

ভারতবর্ষে চিরকালই কুসংস্কার বিষয়টি স্থান পেয়েছে। অতীতেও দেখা গেছে এখন শিক্ষিত সম্প্রদায় বেশি হলেও কুসংস্কারাচ্ছন্ন ভারত কিন্তু এখনো মুক্তি পায়নি। না হলে গোটা বিশ্ব যখন করোনাভাইরাস এর ওষুধ তৈরি করবে বলে পাগল পাগল অবস্থা, সেই মুহূর্তে কিনা ভারতবর্ষে চলছে করোনা দেবীর পুজো। এসব ক্ষেত্রে মানুষগুলোকে বুঝিয়েও কোন কাজ হবে না যে এসব করলে করো না যাবে না। যেখানে বিজ্ঞান হার মেনেছে, সেখানে পুজো করে কি হবে?

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026