জীবনযাপন

আজ মঙ্গলবার, হনুমানজির পুজো করুন

শ্রেয়া চ্যাটার্জি – শাস্ত্রে লেখা আছে, সপ্তাহের বিশেষ দিনে উপোস করে হনুমান জির পুজো করলে জীবনের সুখ স্বাচ্ছন্দ ফিরে আসে। চলার পথেও অনেকেই নানান রকম বাঁধার সম্মুখীন হয়, সে সমস্ত বাঁধা কেটে যায়। প্রতি মঙ্গলবার সকাল বেলা ঘুম থেকে উঠে স্নান সেরে লাল রঙের কাপড় পড়তে হবে। ঠাকুর ঘর ভালো করে, পরিষ্কার করে নিয়ে চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে হনুমানজিকে লাল কাপড় পরিয়ে দিতে হবে। যদি প্রতি মঙ্গলবার নিষ্ঠাভরে হনুমানজির পুজো করা হয় তাহলে-

১) আপনার শরীরে কোন রোগ-ব্যাধি থাকবে না। দীর্ঘদিন ধরে আপনি যদি কোন রোগব্যাধিতে জর্জরিত হন তা নিমেষে পালিয়ে যাবে। হনুমানজির আশীর্বাদে আপনি রোগব্যাধি মুক্ত হয়ে দীর্ঘায়ু হবেন।

২) প্রতি মঙ্গলবার নিয়ম করে হনুমান জির পুজো করলে প্রচুর অর্থের সমাগম হয়। যদি একনাগাড়ে অনেকদিন ধরে অর্থনৈতিক তিনটি খারাপ চলতে থাকে, তাহলে নিয়ম করে প্রতি মঙ্গলবার হনুমান জির পুজো করুন। আপনার অর্থনৈতিক দুর্দশা কাটবে।

৩) প্রতি মঙ্গলবার নিষ্ঠাভরে হনুমান জির পুজো করলে কোনরকম ক্ষতি হয় না। বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। কোন খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও তা নিঃশেষ হয়ে যায়।

৪)প্রতি মঙ্গলবার নিয়মিত হনুমানজির পুজো করলে কর্মক্ষেত্রে সফলতা আসবে। কোন কারণে কারোর যদি চাকরি না হয়ে থাকে বা চাকরিতে পদোন্নতি না হয় দীর্ঘদিন ধরে, তাহলে প্রতি মঙ্গলবার নিয়ম করে হনুমান জির পুজো করলে সমস্ত বাধা বিপত্তি কেটে যায়।

আপনি যদি এখনও ভগবান হনুমান জির পুজো না করে থাকেন, তবে আজ থেকেই শুরু করুন তার পুজো করা। প্রতি মঙ্গলবার নিয়ম করে নিষ্ঠাভরে হনুমান জির পুজো করুন। নিজের স্বাস্থ্য, চাকরি ভালো হওয়ার সাথে সাথে, পরিবারের প্রত্যেকের মঙ্গল হবে, শ্রীবৃদ্ধি ঘটবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: Lifestyle

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026