নিউজ

বদলা নিল ভারতীয়রা, ইউটিউবে নোবেলের গানে ডিসলাইকের ঝড়

কৌশিক পোল্ল্যে: অবশেষে বাংলাদেশি গায়কের দম্ভ ভেঙে চুরমার। বেশ কয়েকদিন ধরেই বিতর্কিত মন্তব্যের জেরে নেটপাড়ায় রাজ করছিলেন বাংলাদেশের বিখ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। যদিও তার স্টার হওয়ার সূত্রপাত কিন্তু ভারতবর্ষের একটি রিয়্যালিটি শো থেকেই। জি বাংলার জনপ্রিয় সারেগামাপা তে তিনি শেষ সিজনটিতে অংশগ্রহণ করেন। শোয়ে প্রথম না হতে পারার‌ কারনে তিনি ভারতের বিভিন্ন ব্যক্তিত্বদের নিয়ে খোলাখুলি কুরুচিকর মন্তব্যের জেরে ভারতীয় নেটিজেনদের রোষের শিকার হন।

এবার বলা চলে তারই প্রতিশোধ নিল ভারতীয়রা। নোবেলের সেই বিতর্কিত গান ‘তামাশা’ ইউটিউবে মুক্তি পেয়েছে। যদিও অবাক করা বিষয়, গানে লাইকের তুলনায় ডিসলাইকের পরিমাণ কিন্তু অধিক। এই গানের প্রোমোশনের জন্যই নোবেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বেশকিছু কুরুচিকর মন্তব্য করে হাইলাইটে আসতে চেয়ে ছিলেন। তার সেই উদ্দেশ্য সফল হয়েছে বটে কিন্তু এহেন কার্যকলাপে রীতিমতো ক্ষেপে রয়েছেন তার নিজস্ব বহু অনুরাগীরাও।

বিতর্কিত এই গানটিতে অভিনয় করেছেন নোবেল নিজেই, গানটিও তার নিজের গাওয়া এবং এই গানের পুরো নির্মাণে ছিলেন টিম নোবেল। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এই গানে ফিমেল মডেল হিসেবে উপস্থিত ছিলেন তার নিজের স্ত্রী যাকে তিনি গোপনে সাত মাস আগে বিয়ে করেন সেই মেহবুবা সালসাবিশ। নোবেল জানিয়েছিলেন এই গানটি অনেক বড় পরিসরে তিনি প্রকাশ করতে চেয়েছিলেন কিন্তু লকডাউনের কারণে মডেল হিসেবে তার নিজের স্ত্রী’কে বেছে নিতে হয়েছে। অন্যদিকে মেহেবুবা এই গানে অভিনয় করতে পেরে খুবই খুশি হয়েছেন।

গানের প্রতিক্রিয়া এরকম নেতিবাচক আসবে এমনটা বোধহয় কল্পনাও করতে পারেননি বাংলাদেশী গায়ক। যদিও যারা ভিডিওটি দেখেছেন তাদের অনেকেরই অভিযোগ গানে তেমন নতুনত্বের কিছুই নেই, কনটেন্টও একপ্রকার বস্তাপচা এবং নোবেলের উচিত দম্ভ ভুলে নতুন করে গানের শিক্ষা নেওয়া। এতকিছুর পরেও ভারতীয় ব্যক্তিত্বদের নিয়ে বিতর্কিত মন্তব্যে নোবেল রাশ টানবেন কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া তিনি দেননি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026