corona vaccine booking
ইতিমধ্যেই দেশে শুরু হয়ে গিয়েছে ৩য় পর্যায়ের টিকাকরণ এই ধাপে প্রধানত কোভিডের টিকা দেওয়া হচ্ছে ১৮ থেকে ৪৪ বছরের সমস্ত নাগরিকদের। তবে তার আগে নাম নথিভুক্ত করতে হবে CoWin পোর্টালে। অথবা Aarogya Setu অ্যাপের মাধ্যমেও নাম নথিভুক্তিকরণ করা সম্ভব। এর সাথে Umang অ্যাপের মাধ্যমেও রেজিস্ট্রেশন করতে পারবেন গ্রাহক। তবে এমন অবস্থায় ভ্যাকসিনের পরিমাণ কম থাকার জন্য স্লট পাওয়া যাচ্ছেনা। সেই কারণে অনেকেই পড়েছেন সমস্যার মুখে। কেউ কেউ আবার জটিল প্রক্রিয়া বলে স্লট বুকিং এর পথে যাচ্ছেন না। তবে খুব সহজ কিছু উপায় রয়েছে যার মাধ্যমে CoWin এ স্লট বুক করা সম্ভব, চলুন জানা যাক সেই উপায়
১। প্রতিফিন সকাল ৬ টা থেকে রাত ১১ টার মধ্যে যোগ করা হয় ভ্যাকসিনের স্লট। এই নির্দিষ্ট সময়ে CoWin পোর্টাল ওপেন করলে দেখা যাবে ফাঁকা স্লট।
২। আগে মোবাইল নম্বর দিন পরে খুঁজুন। এতে স্লট খুঁজে পেলেই দ্রুত তা বুক করতে সুবিধা হবে।
৩। নিজের জেলার নাম, ঠিকানার পিন কোড লিখে ভ্যাকসিন স্লট খুঁজতে পারবেন। এর ফলে খুব সহজে নিজের বাড়ির কাছের ভ্যাকসিনেশন স্থান দেখতে পারবেন। যদিও সেখানে ফাঁকা স্লট না ও পেতে পারেন।
১। প্রথমে CoWin সাইট টিকে ওপেন করুন। তার পরে মোবাইল নম্বর দিন। সেখানে একটি গেট ওটিপি নামক বিকল্প পাবেন। তারপর সেখানে OTP দিয়ে Enter করুন।
২। এইবার Register for vaccination সিলেক্ট করুন।
৩। সেখানে নিজের সরকারি পরিচয়পত্রে থাকা নাম, বয়স এবং জন্মের বছর লিখুন।
৪। এইবার আপনার রেজিস্ট্রেশন সফল হলে আপনি একটি মেসেজ পাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…