একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে কল্পতরু হয়ে উঠেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার ইশতেহারের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় প্রকল্প ছিল দুয়ারে রেশন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক বঙ্গবাসীর বাড়িতে নিজ দায়িত্বে রেশন পৌঁছে দেবে। তার চেয়েও বড় বিষয় হল এই রেশন পরিষেবা রাজ্য সরকার দেবে সম্পূর্ণ বিনামূল্যে। মমতা বন্দোপাধ্যায় একাধিক জনসভায় গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস নির্বাচনে জিতে গেলে বিনামূল্যে দুয়ারে রেশন প্রকল্প শুরু করবেন। বাংলার মানুষ “বাংলার মেয়ের” উপর ভরসা করেই বিপুল মার্জিনে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করিয়েছে। তাই কথামতো আগামী শুক্রবার থেকে রাজ্যে পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন প্রকল্প শুরু হতে চলেছে।
আজ দুয়ারে রেশন প্রকল্প নিয়ে রাজ্যের খাদ্য দপ্তরের সচিবের সাথে ফুড কমিশনের একটি বৈঠক হয়। সেই বৈঠকে স্থির হয় এবার করোনা প্রটোকল মেনে রাজ্য সরকার বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কাজ শুরু করবে। আপাতত পরীক্ষামূলক পর্যায়ে প্রতিটি জেলায় একটি করে রেশন দোকানের মাধ্যমে এই পরিষেবা শুরু করা হবে। এখন প্রকল্প চালানোর জন্য রেশন ডিলারদের প্রতি কুইন্টালে ২০০ টাকা করে কমিশন দেওয়া হবে। এছাড়াও প্যাকেজিং বাবদ বা অন্যান্য খরচ ডিলারদের দেবে রাজ্য সরকার। পরীক্ষামূলক পর্যায়ে আপাতত প্রথম ১৫ দিন রেশন দোকান এই প্রকল্পের জিনিস সরবরাহ করবে।
তবে রাজ্য সরকার জানিয়েছে যে আপাতত ভৌগোলিক কারণে উত্তরবঙ্গের পাহাড়ি এবং দুর্গম এলাকাগুলিতে এই পরিষেবা শুরু করা হচ্ছে না। অন্যান্য জায়গায় পরীক্ষামূলক প্রয়োগের পর রাজ্যজুড়ে দুয়ারে রেশন প্রকল্প জোর কদমে শুরু হয়ে যাবে। রাজ্য সরকার মনে করছে এই করোনা পরিস্থিতিতে যখন রাজ্য জুড়ে লকডাউন শুরু হয়েছে তখন বাড়ি বাড়ি রেশন পৌঁছে গেলে সাধারণ মানুষ অনেক বেশি খুশি হবেন। মমতা সরকার ইশতেহারে প্রকাশিত প্রত্যেকটি প্রতিশ্রুতি খুব তাড়াতাড়ি পূরণ করার প্রচেষ্টা করছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…