টেক বার্তা

অনলাইনে করুন Aadhaar কার্ডের ঠিকানা পরিবর্তন

বর্তমানে Aadhar card ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। Aadhar card য়ের সাহায্যে কেউ বিভিন্ন প্রকল্পের আওতায় ভারত সরকার প্রদত্ত অনেক সুযোগ সুবিধা পেতে পারে। তবে, Aadhar card য়ের মাধ্যমে সুবিধা পেতে আপনার ঠিকানা অবশ্য‌ই সঠিক ও আপডেটেড থাকতে হবে। অনেকে কর্মসুত্রে বিভিন্ন প্রান্তে পোস্টিং হতে হয়। এবার কোনো ঝক্কি ঝামেলা ছাড়া খুব সহজে Aadhar Card য়ে আপনার ঠিকানা আপডেট করে নিতে পারবেন অনলাইনেই।

অনলাইনে ঠিকানা পরিবর্তনের জন্য সরাসরি লিঙ্ক চালু করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। UIDAI সরাসরি লিঙ্কটি টুইট করেছে ssup.uidai.gov.in/ssup/ এবং জানিয়েছেন Aadhar ব্যবহারকারীদের অনলাইনে তাদের ঠিকানা পরিবর্তন করতে এবং KYC নথিটি সর্বদা আপডেটেড রাখতে। UIDAI-র টুইটটিতে লেখা হয়েছে, “আপনি এখন নিজের ঠিকানাটি অনলাইনে আবেদনের জন্য ssup.uidai.gov.in/ssup/ এ আধার স্ব-পরিষেবা আপডেট পোর্টালের মাধ্যমে আপনার ঠিকানাটি আপডেট করতে পারবেন।”

অনলাইনে Aadhar Card য়ের ঠিকানা পরিবর্তন করতে সরাসরি অফিসিয়াল পোর্টাল ssup.uidai.gov.in/ssup/ এ লগ ইন করুন এবং কয়েকটি সহজ অনলাইন পদক্ষেপ অনুসরণ করুন।এরপর ‘Proceed to Update Aadhaar’ এ ক্লিক করুন। এবার আপনার 12-সংখ্যার UID নম্বরটি ইনপুট করুন। এবার সুরক্ষা কোড বা ক্যাপচা কোডটি সতর্কভাবে লিখুন। এবার আপনার আধার-নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে।ওটিপি পাওয়ার পরে ওটিপি ইনপুট করে হোমপেজে প্রবেশ করুন। ‘লগইন’ এ ক্লিক করুন। অবশেষে আধার বিবরণ প্রদর্শিত হবে।

কেন্দ্রীয় সরকার অতিমারীর পরিস্থিতি বিবেচনায় করে Aadharকে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN) এর সাথে সংযুক্ত করার সময়সীমা বাড়িয়েছিল। প্যানকার্ডের সঙ্গে আধারকার্ড সংযুক্তিকরণের সময়সীমা ৩০ জুন পর্যন্ত ধার্য করেছে কেন্দ্র। এর পরে লিঙ্ক করাতে গেলে গুনতে হবে ১০০০ টাকা। তাছাড়া ১ জুলাইয়ের পর প্যানকার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে বলে শোনা গিয়েছে। সে ক্ষেত্রে ৩০ জুনের মধ্যে অবশ্যই এই কাজটি সেরে ফেলুন। একদিকে কার্ড বাতিল হ‌ওয়ার পাশাপাশি বাতিল কার্ডে কোনো ট্রানজাকশন করলে আপনাকে গুনতে হতে পারে দশ হাজারের জরিমানা‌ও।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026