বৃহস্পতিবার সাউদাম্পটনের এজিয়াস বোলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে আট উইকেটে পরাজিত করার পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রী নিউজিল্যান্ডের ভূয়সী প্রশংসা করেন। জয়ের জন্য ১৩৯ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (৫২ নট আউট) ও রস টেলর (৪৭ নট আউট) ম্যাচ জেতানো ৯৬ রানের জুটি গড়েন।
রবি শাস্ত্রী তার টুইটারে লিখেছেন যে দীর্ঘদিনের অপেক্ষার শেষে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব পাওয়ার পুরোপুরি যোগ্য দল নিউজিল্যান্ড। কেনো বড় জিনিসগুলি সহজ হয় না তার এটি একটি সর্বোত্তম উদাহরণ। “এমন কন্ডিশনে সেরা দলই জিতেছে। দীর্ঘদিনের অপেক্ষার শেষে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব পাওয়ার পুরোপুরি যোগ্য দল নিউজিল্যান্ড। বড় জিনিসের প্রাপ্তি যে সহজে আসে না ভাল খেলেছে, নিউজিল্যান্ড।” শাস্ত্রী টুইটারে লিখেছেন।
এর আগে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি তাদের ব্যাটসম্যানদের উপর দোষারোপ করেন। “কীভাবে রান করতে হয় তা বোঝার জন্য আমাদের অবশ্যই আরও ভাল পরিকল্পনা তৈরি করতে হবে। আমাদের খেলার গতির সাথে সামঞ্জস্য রাখতে হবে। আমি মনে করি না যে কোনও প্রযুক্তিগত অসুবিধা রয়েছে। প্রচেষ্টা করতে হবে রান করার এবং কঠিন পরিস্থিতিতে আউট হওয়ার বিষয়ে চিন্তা না করা। সাহসী ক্রিকেট খেলতে হবে। আউট হওয়ার বিষয়টি সবসময় মাথায় থাকলে প্রতিপক্ষের বোলারদের ওপর চাপটাই থাকবে না” বলেন কোহলি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…