বিনোদন

প্রিয়াঙ্কা নয়, রাহুলের ‘প্রিয়’ সন্দিপ্তাই! প্রকাশ্যে স্বীকার

এই তো কিছু দিন আগের কথা, অভিনেতা রাহুল প্রিয়াঙ্কার সাথে একটি সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন। দীর্ঘ অভিমানের পরে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির একটি সুন্দর মুহূর্ত পোস্ট করে লিখেছেন, ‘জুটিতে দু’টিতে’। এরপরই অনুরাগীদের প্রশ্ন তবে কি আবার মিল হতে চলেছে রাহুল-প্রিয়াঙ্কার? তবে এই সব এখন অতীত৷

রাহুল আর প্রিয়াঙ্কার সাথে নয়। অভিনেত্রী সন্দীপ্তার সাথে কাটানো এক বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন। আর সাথে একটি বাক্য খরচ করেছেন। লিখেছেন,’ফেভারিট’ যার বাংলা অর্থ প্রিয়। স্টার জলসাতে ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন রাহুল–সন্দীপ্তা। শুধু এই ধারাবাহিক নয়, সান বাংলাতে ‘আয় খুকু আয়’ ধারাবাহিকে অভিনয় করেছেন এই জুটি। তবে প্রথম ধারাবাহিক থেকে এদের গাড় বন্ধুত্ব তৈরী হয়। এই ধারাবাহিক চলাকালীনই তাঁদের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছিল। এমনকি রাহুল এবং প্রিয়াঙ্কার দাম্পত্য সম্পর্কে নানান ভাঙনের কারণ হিসেবে সন্দীপ্তাকে দায়ী করেছেন।

রাহুল যে ছবিটি শেয়ার করেছেন সেটি সন্দীপ্তার সাথে একই স্ক্রিন শেয়ারের ছবি। আর এই ছবি শেয়ারের সাথে আবারো সোশ্যাল ইউজারের আলোচনায় উঠে এসেছে। এই পরিস্থিতিতে সোশ্যাল ওয়ালে সন্দীপ্তার সঙ্গে ছবি দিয়ে প্রিয় লেখায় দুই বন্ধুকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। এর আগেও টলিপাড়ায় বিভিন্ন অনুষ্ঠানে রাহুল-সন্দীপ্তা একসঙ্গে উপস্থিত হয়েছেন। ঘরোয়া আড্ডা হোক কিংবা লকডাউনে আড্ডা বা বন্ধুর বিয়ে সবেতেই জুটি হিসেবে হাজির ছিলেন রাহুল আর সন্দীপ্তা। তবে এরা প্রেম করছেন বলেননি বরং বারংবার বলেছেন দুজনেই খুব ভালো বন্ধু। শুধুই দুজন ভালো বন্ধু নাকি, তার থেকে বেশি কিছু তা নিয়ে এখনো টলিপাড়াতে নানান জল্পনা চলে।

রাহুল কিন্তু কাজের ছবি শেয়ার করেছেন। ফলে এই কাজ তাঁর প্রিয়, এমনও মনে করছেন অনুরাগীদের একাংশ। যদিও এ নিয়ে প্রকাশ্যে আর কোনও ব্যখ্যা দেননি অভিনেতা। সন্দীপ্তাও ও কোনো কমেন্টস করেনি তবে এই ছবি বেশ ভালোই ভাইরাল নেট দুনিয়াতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026