টেক বার্তা

এসে গেল হোয়াটসঅ্যাপের ‘ডার্ক মোড’ অপশন, জেনে নিন কিভাবে পাবেন

হোয়াটসঅ্যাপের ডার্ক মোড নিয়ে বেশ কিছুদিন ধরেই চলেছে গুজব। কখনো শোনা গেছে চালু হয়েছে আবার কাউকে বলতে শোনা গেছে চালু হয়নি। তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এবার জানিয়ে দিল যে তাদের ডার্ক মোড সত্যিই এবার চালু হয়েছে। আপাতত ফোনে এই থিম ব্যবহার করা সম্ভব হলেও ওয়েব হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে কবে এটি ব্যবহার করা যাবে সেই ব্যাপারে কিছু জানা যায়নি। আসুন জেনে নিই কিভাবে এটি পাওয়া যাবে

আপাতত সবার ফোনে খুব তাড়াতাড়ি নতুন থিম আপডেটের কোনও অপশন না দেখালেও, চিন্তার কোনো কারণ নেই। ধীরে ধীরে এটি সবার কাছে পৌঁছাবে। যাদের অ্যান্ড্রয়েড ১০ অথবা অপারেটিং সিস্টেম ১৩ রয়েছে, তাদের জন্য ফোনের সিস্টেম সেটিংসেই পাওয়া যাবে এই অপশন।

আরও পড়ুন : হোলির দুর্দান্ত অফার, সস্তার রিচার্জ প্ল্যান আনলো জিও

যেসব ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ৯ কিংবা অপারেটিং সিস্টেম ১২ ব্যবহার করেন, তাদের হোয়াটসঅ্যাপ সেটিংসেও এই নতুন থিম ইতিমধ্যেই উপলব্ধ হওয়ার কথা। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, তাদের ফোনের অ্যাপ স্টোরের দিকে লক্ষ্য রাখা। যদি সেখানে হোয়াটসঅ্যাপের কোনও আপডেট নোটিফিকেশন থাকে তাহলে তা আপডেট করে নিলেই এই সুবিধা পাওয়া যাবে।

তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যবহার করেন এমন বহু মানুষ রয়েছে তাই একসঙ্গে সবার ফোনে এই সুবিধা পাওয়া সহজ নয়। যদি এখন আপনার ফোনে এটি না পান তাহলে আজ নাহলে কাল সেই অপশন অবশ্যই পাবেন। তবে যারা অ্যান্ড্রয়েড ও অপারেটিং সিস্টেমের সবথেকে নতুন ভার্সন ব্যবহার করেন, তাদের জন্য ম্যানুয়ালি কিছু করার প্রয়োজন নেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026