এবার আর্থিক মন্দার কবলে পড়লো আইপিএল। বিসিসিআই এর তরফে জানানো হয়েছে এবছরের আইপিএলের পুরস্কার মূল্য কমানো হবে। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি খবরে জানা যাচ্ছে গতবছরের পুরস্কার মূল্যের অর্ধেক হয়ে যাচ্ছে এবারের আইপিএলের পুরস্কার মূল্য।
আইপিএলের সমস্ত ফ্রাঞ্চাইজি গুলোকেই জানিয়ে দেওয়া হয়েছে একথা। এবারের বিজয়ী দল পাবে ১০ কোটি টাকা, গতবার বিজয়ী দল পেয়েছিল ২০ কোটি টাকা। রানার্স আপ দল পাবে এবারে পাবে ৬.২৫ কোটি টাকা যা গতবারের রানার্স দল পেয়েছিল ১২.৫ কোটি টাকা। শেষ চারে যাওয়া বাকি দুই দল পাবে ৪.৩৭৫ কোটি।
আরও পড়ুন : মাঠে ফিরলেন দুরন্ত ফর্মে, ৩৭ বলে ১০০ রান করলেন হার্দিক পান্ডিয়া
বিসিসিআই এর সিনিয়র কর্তা বলেছেন, ‘আইপিএলের সব ফ্রাঞ্চাইজির অবস্থা খুবই ভালো। সমস্ত দিক থেকেই ওরা স্পন্সর পায়। তাই পুরস্কার মূল্য কমলে খুব একটা অসুবিধা ওদের হবে না।’ পুরস্কার মূল্য কমানোর পাশাপাশি এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও হবেনা, সেকথা জানানো হয়েছে বিসিসিআই এর তরফে।
তবে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলিকে ম্যাচ আয়োজনের জন্য আগের মতোই এক কোটি টাকা করে দেওয়া হবে। সেক্ষেত্রে ৫০ লাখ দেবে বিসিসিআই এবং বাকি ৫০ লাখ টাকা দেবে সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজি। বিসিসিআই কর্মীদের ট্রাভেলের খরচও কমানো হলো। এতদিন বিসিসিআই কর্মীরা তিন ঘণ্টার বেশি বিমান যাত্রার ক্ষেত্রেই বিজনেস ক্লাসের টিকিট পেতেন, এবার থেকে সেটা আট ঘণ্টা করা হলো। অর্থাৎ আট ঘন্টার বেশি বিমান যাত্রার ক্ষেত্রেই কর্মীরা বিজনেস ক্লাসের টিকিট পাবেন এখন থেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…