উন্নাও কাণ্ডে দোষী কুলদীপ সিং এবার নির্যাতিতার বাবাকে খুনের মামলায় দোষী সাব্যস্ত হল। বুধবার দিল্লির তিসহাজারি আদালত কুলদীপ ছাড়াও সাতজনকে দোষী সাব্যস্ত করে। ২০১৭ সালের ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয় কুলদীপ সিং। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং পকসো আইনে দোষী সাব্যস্ত করা হয় কুলদীপকে।
সাক্ষী লোপাটের জন্য সে ষড়যন্ত্র করে দুর্ঘটনা ঘটিয়ে ধর্ষিতার বাবা ও আরেক আত্মীয়কে মেরে ফেলতে চায়। ২০১৮ সালে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছিল উন্নাওয়ের নির্যাতিতার বাবার। এই মামলায় অভিযুক্ত এগারো জনের মধ্যে সাতজনকে দোষী সাব্যস্ত করে আদালত বাকি চারজনকে বেকসুর খালাস করা হয়। কুলদীপকে সাহায্য করার অভিযোগে মামলা হয় তার সঙ্গী শশী সিংয়ের বিরুদ্ধেও মামলা হয় কিন্তু উপযুক্ত তথ্য প্রমানের অভাবে আদালত তাকে বেকসুর খালাস করে দিয়েছে। নিজের রাজনৈতিক প্রভাবের দ্বারা দোষের প্রমান মুছে ফেলতে একাধিকবার চেষ্টা করেছিল এই বিধায়ক।
আরও পড়ুন : করোনা ভাইরাস থেকে বাঁচতে কি কি করবেন আর কি এড়িয়ে চলবেন
কুলদীপের বিরুদ্ধে আদালতে পকসো-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়। মামলার জন্য তাকে বিধায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দল থেকেও বহিষ্কার করা হয় তাকে। কিশোরীর পরিবার সিবিসিবিআইয়ে আবেদন জানালে তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। শেষপর্যন্ত সাজা ঘোষণা হয় কুলদীপের।
দিল্লির তিসহাজারি আদালতে বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সেনেগারকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। কারাদণ্ডের পাশাপাশি ২৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে কুলদীপকে। এবার অন্য একটি মামলাতেও দোষী সাব্যস্ত করা হল বহিস্কৃত এই বিধায়ককে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…