how to get pan card back
বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ দুটি পরিচয় পত্র হল আধার কার্ড ও প্যান কার্ড। আর্থিক লেনদেন কিংবা অন্যান্য ক্ষেত্রে খুবই প্রয়োজন পড়ে এই Pan Card এর। আয়কর দফতরের তরফ থেকে এই কার্ড ইস্যু করা হয়ে থাকে। এই পরিচয় পত্র যদি হারিয়ে যায়, তখন কি করবেন, সেই কথা কখনও ভেবেছেন? কিন্তু অনেকসময় এই প্যান কার্ড হারিয়ে গেলে বিপত্তির মুখে পড়তে হবে। তবে সেই বিপত্তি থেকে রক্ষা পাওয়ার কথাও আজ আমরা এই প্রতিবেদনে বলতে চলেছি। তাই আর সময় নষ্ট না করে চলুন জেনে নেওয়া যাক, কি করে ফিরে পাবেন নিজের হারিয়ে যাওয়া Pan Card।
আজকের প্রতিবেদনে এমন একটি সহজ পদ্ধতির কথা জানাব যেটা ব্যবহার করে খুব সহজেই হারানো প্যানকার্ড ফিরে পাবেন আপনি। প্রথমে ই-প্যান ডাউনলোড করার জন্য আয়কর দফতরের ওয়েবসাইট https://www.incometax.gov.in/iec/foportal যেতে হবে। এরপর, সেখানে ‘Instant E PAN’ অপশন দেখতে পাবেন। ওই অপশনে গিয়ে ক্লিক করে ‘New E PAN’ য়ে যেতে হবে। এবার আপনার পুরোনা হারিয়ে যাওয়া প্যানকার্ডের দশ ডিজিটের নম্বরটি দিন। যদি তার মনে না থাকে তবে আধার কার্ডের নম্বর দিন।
এই প্রক্রিয়াটির পর একটি শর্তাবলীর তালিকা আসবে। খুব মনোযোগ সহকারে পড়ে নিতে হবে। এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। তা ইনপুট করার পর কনফার্ম অপশনে ক্লিক করুন। আপনার প্যানটি পিডিএফ ফর্ম্যাটে আপনার ইমেল আইডিতে পাঠানো হবে। মেলটি খোলার পরে আপনি আপনার ‘ই-প্যান’ ডাউনলোড করতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…