টেক বার্তা

বিশ্বকে পথ দেখাবে mYoga App! জানুন এই অ্যাপ সম্পর্কে

আজ, ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস। এদিন প্রধানমন্ত্রী দেশবাসীকে সন্ধান দিলেন mYoga App য়ের। সঙ্গে মন্ত্রোচ্চারণ করলেন, “যোগ সে সহযোগ তক্”। প্রধানমন্ত্রীর এই mYoga App য়ের মাধ্যমে অডিও ও ভিডিও দেখে খুবই সহজে বাড়িতে বসেই যোগাসন শেখা যাবে। অফিশিয়ালি এই অ্যাপ লঞ্চ করতে গিয়ে মোদি বলেছেন, “সারা বিশ্বে যোগ ব্যায়ামের বিস্তার ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করবে mYoga App। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ভারত আবারও একটি অভাবনীয় পদক্ষেপ নিয়েছে। এবার থেকে mYoga App-এর সাহায্যে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজনকে ভিডিয়োর মাধ্যমে যোগ ব্যায়ামের প্রশিক্ষণ দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আধুনিক প্রযুক্তি এবং প্রাচীন বিজ্ঞানের মেলবন্ধনের এক চমৎকার উদাহরণ হিসেবে কাজ করবে এই অ্যাপ।” প্রধানমন্ত্রী বলছেন, “সারা বিশ্বে যোগ ব্যায়ামের বিস্তার ঘটাতে পথপ্রদর্শক হবে mYoga App। আমি মনে করি, গত বছর এবং চলতি বছরে অতিমারির সময়ে ব্যাপক ভাবে মানুষকে সাহায্য করেছে এই অ্যাপ্লিকেশন। কিন্তু, Covid-19 অতিমারির কারণে আনুষ্ঠানিক ভাবে অ্যাপের লঞ্চ একটু দেরিই হয়ে গেল।”

WHO অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, এই mYoga App ডেভেলপ করা হয়েছে ‘বৈজ্ঞানিক সাহিত্য এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শের পর্যালোচনার উপরে ভিত্তি করে।’ এই অ্যাপ তৈরিতে সাহায্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), কেন্দ্রের আয়ুর্বেদ মন্ত্রক, যোগ ও ন্যাচুরোপ্যাথি, উইনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি (কেন্দ্রের আয়ুষ মন্ত্রক), ভারত সরকার।

আপাততঃ ইংরেজি, হিন্দি এবং ফ্রেঞ্চ ভাষা উপলব্ধ এই অ্যাপটিতে। তবে আগামীতে আঞ্চলিক ভাষা সংযোগ করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, 12 থেকে 65 বছর বয়সের মানুষজন এই অ্যাপে লগ-ইন করে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং এই অ্যাপটি গ্রাহকদের জন্য ১০০% সুরক্ষিত।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026