বিনোদন

কাঞ্চন মল্লিকের সঙ্গে নাম জড়িয়েছে শ্রীময়ীর, লাইভে এসে বিস্ফোরক কাঞ্চনের চর্চিত প্রেমিকা

গত দুদিন যাবৎ অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে নিজের নাম জড়িয়েছেন কৃষ্ণকলি ধারাবাহিকের রাধারাণী ওরফে শ্রীময়ী চট্টরাজ। কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দোপাধ্যায়ের দাবী, কাঞ্চন ও শ্রীময়ী পরকীয়া সম্পর্কে জড়িয়ে এবং দুজন মানুষ প্রেম করতেই পারেন কিন্তু তা স্বীকার করতে হবে। এই ব্যাপারে কাঞ্চন মল্লিক প্রথমেই জানান এটা পুরোটাই রাজনৈতিক স্বরযন্ত্রের ব্যাপার।

পিঙ্কি ইতিমধ্যে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। পিঙ্কির দাবী, শ্রীময়ী এবং কাঞ্চন মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে হেনস্থা করেছেন এবং তার উপর মানসিক অত্যাচার করেছেন। এরপরেই কাঞ্চন মল্লিক ২৪ ঘণ্টার মধ্যে ওই একই থানায় পিঙ্কির বিরুদ্ধে অভিযোগ আনেন। যদিও এই নিয়ে মামলা এখনও রুজু হয়নি।

কিছুদিন আগে একটি সংবাদপত্রে কলম ধরেছিলেন শ্রীময়ী চট্টরাজ। তিনি স্পষ্ট করে বলেন, “২০২১-এর বিধানসভা নির্বাচনে শাসকদলের হয়ে প্রচুর জনসভা করেছি। প্রচারে অংশ নিয়ে। কাঞ্চনদার হয়েও প্রচার করেছি। আপনারা কী বলতে চাইছেন? যত জনের হয়ে প্রচার করেছি তত জনের সঙ্গে আমার প্রেম?” এছাড়াও বলেন,একসঙ্গে ত্রাণ দিলে, বৃষ্টিতে ভেজা ছবি দিলে, টুম্পা সোনা নাচেলে কি প্রেম হয়ে যায়?

এবারে ইনস্টাগ্রাম লাইভে এলেন শ্রীময়ী চট্টরাজ। পরিস্কার জানান তিনি কোনো বিবাহিত পুরুষের সংসার ভেঙে প্রেম করবেন না। তার বয়স কাঞ্চনের তুলনায় অনেকটা কম। ২০১৮ তে তিনি কলেজ পাস করেছেন। তবে কাঞ্চন মল্লিকের সঙ্গে তার পরিচয় বিগত ১০ বছর ধরে। কাজ করেছেন এবং শিখেছেন। তার সঙ্গে কোনো রকম পরকীয়া সম্পর্কে তিনি নেই। তাই তার বক্তব্য কুৎসা রটানোর আগে সত্যতা যাচাই করুন। বাকিটা শুনুন কি বললেন পর্দার রাধারাণী ওরফে শ্রীময়ী চট্টরাজ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026