ইতিমধ্যেই করোনার (Coronavirus) সঙ্গে মোকাবিলা করার জন্য ভারতের তরফ থেকে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনকে অনুমোদন দেওয়া হয়েছে। ভ্যাকসিন প্রয়োগের শুরুতে প্রথম সারির যোদ্ধাদের টিকাকরণ করা হবে। তবে তার আগে Co-Win অ্যাপের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। কো-উইন (Co-WIN) অ্যাপের পুরো নাম কোভিড ভ্যাকসিন ইন্টালিজেন্স নেটওয়ার্ক।
এবার এক নজরে টিকাকরণের জন্য কীভাবে এই অ্যাপে আপনার নাম নথিভুক্ত করবেন তা জেনে নিন
● গুগল প্লে স্টোরে ও অ্যাপ স্টোর গিয়ে ডাউনলোড করতে হবে কো-উইন (Co-WIN)।
● এই অ্যাপে এখনও কাজ করছে স্বাস্থ্য ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্তরা। ড্রাই রানের সময় প্রায় ৭৫ লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করেছিল। সাধারণ মানুষের জন্য এই অ্যাপ এখনও চালু হয়নি। তাই সেলফ রেজিস্ট্রেশন করার জন্য এখনই সবুজ সংকেত পাওয়া যাবে না।
জানা গিয়েছে, অ্যাপে থাকবে ৪টি মডেল। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করে সেলফ রেজিস্ট্রেশন করতে হবে। তবে সেক্ষেত্রে কী কী প্রয়োজনীয় তথ্য দিতে হবে, তা এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে যেদিন সর্বসাধারণের জন্য এই ভ্যাকসিন প্রদান চালু হবে, সেদিন থেকে এই অ্যাপ দেশের নাগরিকরা ব্যবহার করতে পারবে বলে জানানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…