কলকাতা: আগামিকাল (Tomorrow), শুক্রবার (Friday) ফের রাজ্য জুড়ে হবে করোনা ভ্যাকসিনের (Corona Vaccine) ড্রাই রান (Dry Run)। নতুন বছরের দ্বিতীয় দিনে অর্থাৎ গত ২ জানুয়ারি (January) রাজ্যের তিন জায়গায় ড্রাই রান হয়েছিল। তবে এবার এই ড্রাই রান প্রক্রিয়া তিন জায়গাতেই সীমাবদ্ধ থাকবে না। রাজ্যের সমস্ত জেলায় পৃথক কেন্দ্র নির্বাচন করে করোনা ভ্যাকসিনের এই মহড়া শুরু হবে বলে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে।
গত ২ জানুয়ারি রাজ্যের দত্তাবাদ, মধ্যমগ্রাম ও আমডাঙায় করোনা ভ্যাকসিনের ড্রাই রান হয়েছিল। তবে এবার রাজ্যের সমস্ত জেলায় এই প্রক্রিয়া ঝালিয়ে নিতে চায় স্বাস্থ্য দফতর। আর তাই আজ, বৃহস্পতিবার থেকেই ড্রাই রান করার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলতে চায় রাজ্য সরকার।
জানা গিয়েছে, আজ থেকেই আগামিকাল ড্রাই রান প্রক্রিয়া শুরু করার জন্য যাদের ওপর ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া দেখে নেওয়া হবে, তাদের নাম রেজিস্ট্রেশন করা হবে। সব মিলিয়ে সর্বসাধারণের জন্য ভ্যাকসিন চালু হওয়ার আগে সমস্ত কিছুই এই ড্রাই রান বা মহড়ার মাধ্যমে সুষ্ঠুভাবে দেখে নিতে চাইছে রাজ্য স্বাস্থ্য দফতর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…